শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে নিরাপত্তা ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন আমরা মাদককে না বলব, সন্ত্রাসকে না বলব এবং খেলাধুলাকে হ্যাঁ বলব-আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী এসবি প্রধানের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন কাস্টমস পরিদর্শন বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় লাফ, সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ ইতালিতে বাংলাদেশ বিমানের ফ্লাইট বিকল: ৭ ঘণ্টা ধরে বিমানে আটকা ২৬০ যাত্রী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন,ডাকছে সংসদের বিশেষ অধিবেশন একদিনের সফরে চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী খুলনায় বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘গণমাধ্যম এখনো স্বাধীন নয়’ বাগেরহাটে ডা. শফিকুর রহমান চিতলমারীতে বিদ্যালয় পরিচালনা পর্ষদের অভিষেক অনুষ্ঠান

আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান

  • প্রকাশিত: শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংঘাত ২৮তম দিনে গড়িয়েছে। এই চরম উত্তেজনার মধ্যেই ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জীবনের শেষ মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছে তেহরান।

পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ডন’ এবং ‘আল মায়াদিন ইংলিশ’-এর প্রতিবেদন অনুযায়ী, ছবিটি তাঁর মৃত্যুর ঠিক আগমুহূর্তে তেহরানে নিজ কার্যালয়ে দাপ্তরিক কাজে ব্যস্ত থাকা অবস্থায় তোলা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ভোরের দিকে তেহরানে আয়াতুল্লাহ খামেনির বাসভবন ও প্রাসাদ লক্ষ্য করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ভয়াবহ হামলা চালায়। স্যাটেলাইট থেকে প্রাপ্ত ছবিতে দেখা যায়, এক সময়ের সুরক্ষিত সেই প্রাসাদটি বর্তমানে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইরানি সংবাদ সংস্থা ‘ফার্স নিউজ এজেন্সি’ জানায়, নিজ দপ্তরে দায়িত্ব পালনরত অবস্থায় মার্কিন-ইসরায়েলি এই হামলায় তিনি প্রাণ হারান।

ইসরায়েলি সংবাদমাধ্যম ‘চ্যানেল-১২’ দাবি করেছে, হামলার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে খামেনির মরদেহের ছবি দেখানো হয়েছে। ওই হামলায় কেবল সর্বোচ্চ নেতাই নন, তাঁর মেয়ে, নাতি, পুত্রবধূ এবং জামাতাও নিহত হয়েছেন বলে নিশ্চিত করা হয়েছে। ইরানি উদ্ধারকারীরা তাঁর নিজ প্রাসাদের কম্পাউন্ড থেকেই মরদেহগুলো উদ্ধার করেন।

সর্বোচ্চ নেতার এই হত্যাকাণ্ডের পর ইরানে শোকের ছায়া নেমে এলেও তেহরান তাদের সামরিক কার্যক্রম স্থগিত করেনি। বরং শোককে শক্তিতে রূপান্তর করে ইসরায়েলের অভ্যন্তরে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে একের পর এক বিধ্বংসী পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এই নজিরবিহীন পরিস্থিতির কারণে পুরো মধ্যপ্রাচ্যে বর্তমানে চরম অস্থিরতা বিরাজ করছে।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews