1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সর্বশেষ :
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় গতি আনতে পাইকগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ৭ মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড বেনাপোল বন্দর দিয়ে ২১০০ মেট্রিক টন চাল আমদানি নির্বাচনী বাটোয়ারা নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক পোস্ট

বটিয়াঘাটা দলিল লেখক সমিতির পক্ষ থেকে সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানকে সম্মাননা ক্রেস্ট প্রদান

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জুলাই, ২০২৪
  • ১৯৪ বার পড়া হয়েছে

বটিয়াঘাটা প্রতিনিধি:: খুলনা – ১ আসনের জাতীয় সংসদ সদস্য ননী গোপাল মন্ডল (এমপি) ও বটিয়াঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোতাহার হোসেন শিমু-কে বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে বটিয়াঘাটা দলিল লেখক সমিতির পক্ষ এক সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয় স্থানীয় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে। দলিল লেখক সমিতির আহ্বায়ক মোঃ আমিনুল ইসলাম অপুর সভাপতিত্বে ও দলিল লেখক সমিতির অন্যতম নেতা মোঃ আলিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তুহিন রায়, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা লায়লা, দলিল লেখক সাবেক সভাপতি মতিন সিদ্দিকী মিঠু, বর্তমান কমিটির সদস্য সচিব হালিম আঁকঞ্জী, মোঃ আলমগীর হোসেন, দুলাল চন্দ্র মহলদার, বীর মুক্তিযোদ্ধা অনুকূল গোলদার, সনুজ গোলদার, মোঃ মাহাবুব হোসেন, জহির রায়হান লালন, জয়ন্ত কুমার, শাওন হাওলাদার সহ দলিল লেখক সমিতির সকল সদস্যবৃন্দ। এসময় অতিথিবৃন্দ বলেন, সমিতির নির্বাচন দেশের জরুরি অবস্থা স্বাভাবিক হলে সমিতির সকল সদস্যবৃন্দ মিলে একটি দিন নির্ধারণ করে নির্বাচনের তফশীল ঘোষণা করবে। তিনি আরো বলেন, দলিল লেখক সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। সকল সদস্যদের সুবিধার্থে তারা তাদের নির্বাচন করবে। এখানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কোন সুযোগ নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট