শনিবার, ০৪ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সর্বশেষ :
মন্ত্রিপরিষদ সচিবের খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে বেনাপোলে ১১ দলীয় জোটের গনমিছিল পাইকগাছায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত: অবৈধ জাল ধ্বংস ও জরিমানা দালালমুক্ত ভূমি অফিস ও গতিশীল পৌরসভা: এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন, এসিল্যান্ড হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব স্পিকার হাফিজ উদ্দিনের সঙ্গে ইরানের স্পিকারের সাক্ষাৎ, খামেনি হত্যার নিন্দা খামেনির রাষ্ট্রীয় জানাজায় অংশ নিচ্ছেন যেসব বিশ্বনেতা আলী খামেনির কফিনের সাথে থাকা ছোট কফিনটি কার বস্তুনিষ্ঠতাই গণমাধ্যমের একমাত্র মানদণ্ড-তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে বহনকারী ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি, জরুরি অবতরণ

মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৩০০ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 38;

দাকোপ(খুলনা) প্রতিনিধি:: দাকোপের লক্ষিখোলা এলাকায় ইসলামী আন্দোলনের নারী কর্মিদের উপর হামলার ঘটনায় জামায়াতে ইসলামীর নাম জড়িয়ে গনমাধ্যমে আসা সংবাদের প্রতিবাদে উপজেলা জামায়াতের পক্ষ থেকে মঙ্গলবার রাতে তাৎক্ষনিক সংবাদ সম্মেলন করা হয়।
উপজেলা জামায়াত কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তৃতায় উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারী ও পানখালী ইউনিয়ন সভাপতি মোঃ বিলাল হোসেন বলেন, লক্ষিখোলা গ্রামে মাওলানা ইলিয়াস হোসেনের বাড়ীতে হাতপাখার নারী কর্মিদের ভোট চাওয়াকে কেন্দ্র করে সংগঠিত ঘটনা আমরা ও আপনাদের মত সামাজিক মাধ্যম থেকে জেনেছি। যেখানে জামায়াতে ইসলামীর নাম জড়ানো হয়েছে যা সঠিক নয়। মাওলানা ইলিয়াস দীর্ঘদিন ইসলামী আন্দোলনের দাকোপ উপজেলার সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি গত ২১ জানুয়ারী ২০২৬ ওই দল থেকে পদত্যাগ করেন। যে কারনে ইসলামী আন্দোলনের নেতাকর্মি তার উপর ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে এমন ঘটনা ঘটিয়ে তার দায় জামায়াতের উপর চাপিয়ে আমাদের সংগঠনের ভাবমূর্তি ক্ষুন্ন করার অপচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন মাওলানা ইলিয়াস জামায়াতের প্রাথমিক সদস্য ও না। আমরা এই অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। জামায়াতের বিভিন্ন সভা সমাবেশে তাঁর অংশ গ্রহনের বিষয়ে এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, তিনি যেহেতু এখন কোন দলের সাথে জড়িত না সে কারনে তিনি চলমান নির্বাচনে যে কোন দল বা প্রার্থীকে সমর্থন করতেই পারেন। তার মানে সেই ব্যক্তির কোন দ্বায় দল গ্রহন করবেনা। এ সময় উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মাওলানা জি এম আখতারুজ্জামান, চালনা পৌরসভার সভাপতি হাফেজ নজরুল ইসলাম, উপজেলা ছাত্র শিবির সভাপতি মেহেদী হাসান, তিলডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সভাপতি আল আমিন হোসেন, শিবিরের সাবেক সভাপতি ইয়াসিন আরাফাত, জামায়াতের পৌরসভা সেক্রেটারী সাইদুর রহমান, পানখালী ইউনিয়ন সভাপতি মানিক গাজী, পৌরসভা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি বাবু হাওলানারসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews