মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
  • ৩ বার পড়া হয়েছে

চিতলমারী প্রতিনিধি:: বাগেরহাটের চিতলমারীতে কুলসুম বেগম (৩০) নামে এক গৃহবধূর উপর প্রতিপক্ষরা হামলা করেছে। হামলায় কুলসুম বেগম ও তাঁর বড় বোন নাসিমা বেগম (৩৫) আহত হয়েছেন। এ সময় রোপা বেগম (৩১) ও রাজিয়া বেগম (৩৮) নামে প্রতিপক্ষের দুই গৃহবধূও আহত হন। মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুর ৩ টার দিকে উপজেলার দক্ষিণ শিবপুর মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত কুলসুম বেগম দক্ষিণ শিবপুর মধ্যপাড়া গ্রামের সৌদি প্রবাসী কবির মোল্লার স্ত্রী। এ ঘটনায় পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে।
স্বাস্থ্য কমপ্লেঙ্রে বেডে শুয়ে কুলসুম বেগম জানান, তিনি তাঁর বাবা আব্দুল মালেকের কাছ থেকে জায়গা কিনে সেই জায়গায় পাকা ইমারত তৈরি করে বৃদ্ধা মা লাইলী বেগম, শিশু কণ্যা লামিয়া ও মিমকে নিয়ে বসবাস করে আসছেন। সেই জায়গার সামনে জোর পূর্বক দখল করে রাসেল মোল্লা ও তাঁর লোকজন ইমারত গড়ছেন। এ নিয়ে বহুবার সালিশী বৈঠক হয়েছে। কিন্তু কোন প্রতিকার না হওয়ায় থানায় মামলা করলে রাসেল মোল্লা তাঁর লোকজন নিয়ে মারপিট করে তাকে ও তার বোনকে রক্তাক্ত জখম করেছে এবং তার হাত ভেঙ্গে দিয়েছে।
রাসেল মোল্লা বলেন, ‘ফুফাতো বোন মঞ্জিলার কাছ থেকে আমি ২.৬০ শতক জায়গা কিনেছে। সেই জায়গায় গৃহ নির্মান করতে গেলে কুলসুম ও তাঁর লোকজন নির্মানাধীন ওয়াল ভেঙ্গে ফেলে। এ সময় তাদের মারপিটে আমাদের পক্ষের দুই নারী আহত হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
চিতলমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক শর্মী রায় জানান, মারপিটে উভয়পক্ষের আহত ৪ নারী স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা চলছে।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শহিদুর রহমান বলেন, জায়গা জমির বিরোধ নিয়ে মঙ্গলবার দুপুরে কুলসুম বেগম (১৩ নং) একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় মারপিটের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের নারীরা আহত হয়েছেন। খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews