বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ওর আঙুলগুলো প্রজাপতির ডানার মতো ছুঁয়ে যাচ্ছিল-প্রিয়াঙ্কা চোপড়া চা-শ্রমিকদের সুরক্ষায় ২০ হাজার রেইনকোট দিচ্ছে সরকার রাজস্ব নিয়ে জনগনের বিভ্রান্তি কাটানোই বড় চ্যালেঞ্জ-প্রধানমন্ত্রী প্রবাসীর স্ত্রীর উপর হামলার অভিযোগ, উভয়পক্ষের চার নারী আহত নগরীর ২৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিরোধে মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা ও মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে মোবাইল কোর্ট পরিচালিত দাকোপে জেলা যুব নারী সামাজিক এ্যাসোসিয়েশনের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পূর্ণ জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত দাকোপে দূর্নীতি বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫ বছরে ব্যাংক ঋণের নামে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট-সিপিডি

  • প্রকাশিত: সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ৪১৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) বলছে, আওয়ামী লীগ সরকারের ১৫ বছরে ব্যাংক ঋণের নামে ৯২ হাজার ২৬১ কোটি টাকা লোপাট করা হয়েছে। এ ছাড়া ২০০৯ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুর্বল ব্যাংকগুলোকে ১৫ হাজার ৭০০ কোটি টাকা মূলধন জোগান দিয়েছে আওয়ামী লীগ সরকার।

আজ সোমবার রাজধানীতে ব্যাংক খাতে সুশাসন ফিরিয়ে আনার বিষয়ে সিপিডির এক আলোচনায় এসব তথ্য জানানো হয়।

সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন জানান, গ্লোবাল ফিন্যান্সিয়াল ইন্টিগ্রিটি প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৭ থেকে ২০১৪ সাল পর্যন্ত বাংলাদেশ থেকে আনুমানিক ৪৭ থেকে ৬৭ বিলিয়ন ডলার পাচার হয়েছে।

এ সময় আলোচকেরা বলেন, ব্যাংক খাতের ওপর জনগণ আস্থা হারালে আর্থিক খাতে বড় ঝুঁকি তৈরি হবে। সুশাসন ফেরাতে ব্যাংক রিফর্ম কমিশন গঠনের প্রস্তাব দেন তাঁরা। সেই সঙ্গে অপ্রয়োজনীয় ব্যাংকের লাইসেন্স না দেওয়ার পরার্মশ দিয়েছে সিপিডি।

সরকারের সাবেক কর্মকর্তাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর না করারও পরামর্শ দিয়েছে সংস্থাটি। সেই সাথে নিয়ম অনুযায়ী সব নিয়োগ দেওয়ায় জোর দিয়েছে সিপিডি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews