1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
সর্বশেষ :
মিরপুরে শান্ত-তানজিদ জুটির তাণ্ডবে সিরিজ সমতায় ফিরল বাংলাদেশ সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি আজই স্বাক্ষর হবে-দাবি ট্রাম্পের আল-আকসার মুয়াজ্জিন শায়খ নাজি আল-কাজ্জাজের ইন্তেকাল সরকারি সফরে মালয়েশিয়া গেছেন সেনাপ্রধান পাচারের অর্থ ফেরত এনে ফ্যামিলি ও কৃষক কার্ডে ব্যবহার করা হবে-প্রধানমন্ত্রী বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী গেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন

জননিরাপত্তা সচিব জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসর

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ২২০ বার পড়া হয়েছে

ডেস্ক:: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাংগীর আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।

বুধবার (১৪ আগস্ট) এ বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে বলা হয়, জননিরাপত্তা বিভাগের সচিব মো. জাহাঙ্গীর আলমের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে এবং সরকার জনস্বার্থে তাকে সরকারি চাকরি হতে অবসর প্রদান করা প্রয়োজন বলে বিবেচনা করেন। তাই ‘সরকারি চাকরি অবসর আইন, ২০১৮’ এর ৪৫ ধারায় দেওয়া ক্ষমতাবলে তাকে সরকারি চাকরি হতে অবস দেওয়া হলো।

তিনি বিধি অনুযায়ী অবসরজনিত সুবিধাদি পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের অধীন। এছাড়া গত ৭ জানুয়ারি বিতর্কিত নির্বাচনের সময় জাহাংগীর আলম নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।

গত ২১ মে মো. জাহাংগীর আলমকে নির্বাচন কমিশন (ইসি) থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়।

জাহাংগীর আলম ২০২২ সালের ২ নভেম্বর নির্বাচন কমিশন সচিবালয়ে সচিব পদে যোগ দেন। এর আগে তিনি জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব ছিলেন। তিনি বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩তম ব্যাচের কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট