1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:৩৫ অপরাহ্ন
সর্বশেষ :
বিহারে রোজা অবস্থায় মুসলিম নারীকে খুঁটিতে বেঁধে গণপিটুনিতে হত্যা ট্রাম্পকে চিঠি ,আমাদের অঞ্চলকে যুদ্ধক্ষেত্রে বানানোর অধিকার আপনাকে কে দিয়েছে? ট্রাম্পের আত্মসমর্পণের দাবি উড়িয়ে পেজেশকিয়ানের ‘প্রতিরোধের শপথ’ এমন দেশ গড়তে চাই, যেখানে নারী-পুরুষ সমান অধিকার ভোগ করবে-প্রধানমন্ত্রী সব প্রস্তুতি সম্পন্ন, সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি-তথ্যমন্ত্রী দারিদ্র্য বিমোচনে যুগান্তকারী ভূমিকা রাখতে পারে জাকাত-প্রধানমন্ত্রী সেন্টমার্টিনে কোস্টগার্ডের অভিযানে গাঁজাসহ ৯ মাদক পাচারকারী আটক মিয়ানমারে জ্বালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের চোরাচালান রোধে কোস্টগার্ডের টহল চিতলমারীতে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হালিমা বাগেরহাটে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

সেন্টমার্টিনে দুই কেজি ক্রিস্টাল মেথ বিদেশী মদসহ আটক ৭

  • প্রকাশিত: বুধবার, ১৪ আগস্ট, ২০২৪
  • ৩১১ বার পড়া হয়েছে

মনির হোসেন:: সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা দুই কেজি ক্রিস্টাল মেথ ও ৮৩ বোতল বিদেশী মদ জব্দ করেছে কোস্টগার্ড। এঘটনায় জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়।

১৪ আগস্ট বুধবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ আগস্ট বুধবার রাত ৩টায় বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোন অধীনস্থ বিসিজি স্টেশন সেন্টমার্টিনের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সেন্টমার্টিন ছেঁড়াদ্বীপ হতে আনুমানিক ১ নটিক্যাল মাইল দক্ষিণ-পূর্বে বাংলাদেশ সমুদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযান চলাকালীন মায়ানমার সমুদ্র এলাকা হতে সন্দেহজনক একটি কাঠের বোট বাংলাদেশ সমুদ্র এলাকায় প্রবেশ করে। কোস্টগার্ড অভিযানিক দলের সদস্যরা উক্ত বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেস্টা করলে কোস্টগার্ড বোটটি আটক করতে সক্ষম হয়। অতঃপর বোটটি তল্লাশী করে ৮৩ বোতল বিদেশি মদ ও ২ কেজি ক্রিস্টাল মেথ (আইস) সহ ৭ জন মাদক চোরাচালানকারীকে আটক করা হয়।

তিনি আরও বলেন, জব্দকৃত বিদেশী মদ ও ক্রিস্টাল মেথ (আইস) সহ আটককৃত ৭ জন মাদক চোরাচালানকারীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট