1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে এক হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গাছ বিতরণ চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল

ইউপি চেয়ারম্যান ও তার ভাইদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: রবিবার, ২৫ আগস্ট, ২০২৪
  • ২৭৮ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার সোলাদানা পাইকগাছায় ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ও তার ভাই আসলাম এবং কামরুল গাজীর বিরুদ্ধে জোরপূর্বক মৎস্য লিজ ঘের করা, হারির টাকা না দেওয়া সহ নারী নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ইউনিয়নের নায়েবখালী গ্রামের মৃত সুধীর সরদারের ছেলে বিপ্রদাস সরদার।

তিনি রোববার সকালে পাইকগাছা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলনে উল্লেখ করেন, সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী ১৯৮৬ সালে আমাদের সম্পত্তিতে জোর পূর্বক লিজ ঘের করে। আমার পিতা বাঁধা দিলে তাকে বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে ৩০ বিঘা সম্পত্তি দখল করে নেয়। যে সম্পত্তির তিনি কোন হারি দেন নাই। এছাড়া আমাদের বাড়ীর সংলগ্ন আমাদের জমি সহ অন্যান্যদের জমি নিয়ে মান্নান গাজীর ভাই কামরুল গাজী মৎস্য লিজ ঘের করে আসছে। যেখানে আমার ২২ বিঘা জমি রয়েছে। যার হারির টাকা চাইলে কামরুল গাজী অকথ্য ভাষায় গালিগালাজ সহ হুমকি দেয়। বর্তমানে কামরুলের কাছে ১৪ লাখ ৭৫ হাজার টাকা হারির টাকা পাওনা রয়েছে। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান সহ ৩ ভাইয়ের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগও করেন বিপ্রদাস বিশ্বাস। তিনি বলেন, তাদের কাছে আমি ও আমার পরিবার জিম্মি হয়ে হয়রানী ও নির্যাতনের শিকার হচ্ছি।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণের দাবী জানান বিপ্রদাস সরদার।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট