সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্বকাপে আর্জেন্টিনার বিরুদ্ধে ‘ষড়যন্ত্রকারী’ ১০ জনের তালিকা প্রকাশ সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে আইসিটিতে অভিযোগ জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা সেনা সদস্যদের পদোন্নতিতে রাজনৈতিক পছন্দের ঊর্ধ্বে থাকার আহ্বান প্রধানমন্ত্রীর মুখস্তনির্ভর শিক্ষা ব্যবস্থার পরিবর্তে দক্ষতানির্ভর শিক্ষার উপর বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার- এমপি আমীর এজাজ খান শুধু বৃক্ষরোপণ করলেই হবে না, সেগুলোর যথাযথ পরিচর্যা ও রক্ষণাবেক্ষণও নিশ্চিত করতে হবে-পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী সরকারি খাল দখলমুক্তের দাবিতে বাগেরহাটে তিন দিনব্যাপী অবস্থান কর্মসূচি শুরু বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি বাণিজ্য বন্ধ বাগেরহাটে আইনজীবী নিজাম শান্ত হত্যার প্রতিবাদে মানববন্ধন নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী

জামিন মেলেনি আনসার সদস্যের, কারাগারে প্রেরণ

  • প্রকাশিত: সোমবার, ২৬ আগস্ট, ২০২৪
  • ২৯৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সচিবালয়ে হামলা, ভাঙচুর, পুলিশের কাজে বাধা এবং ছাত্রদের মারধরের ঘটনায় গ্রেপ্তার আনসার সদ্যদেরকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সোমবার ঢাকার মুখ্য মহানগরের পৃথক কয়েকটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

সচিবালয়ে হামলা, ভাঙচুর, পুলিশের কাজে বাধা এবং ছাত্রদের মারধরের ঘটনায় রাজধানীর চারটি থানায় আন্দোলনকারী আনসারদের বিরুদ্ধে মামলা হয়েছে। এসব মামলায় ১০ হাজারের বেশি আনসার সদস্যকে আসামি করা হয়েছে।

পুলিশ ও আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, শাহবাগ থানায় করা মামলায় ১৯১ আনসার সদস্য, রমনা থানার মামলায় ৯৮, পল্টন থানার মামলায় ৯৫ ও বিমানবন্দর থানার মামলায় ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ৩৯০ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

পল্টন থানা সূত্র জানায়, পল্টন থানায় রবিবার একটি মামলা হয়েছে। এ থানায় ১১৪ জনের নাম উল্লেখ করে চার হাজার অজ্ঞাত পরিচয় আনসার সদস্যকে আসামি করা হয়েছে। এখন পর্যন্ত ৯৫ জন আনসার সদস্যকে গ্রেপ্তার দেখিয়েছে পল্টন থানা পুলিশ।

রমনা থানা সূত্র জানায়, রমনা থানায় মামলাটিতে সচিবালয়ে হামলা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। এতে আসামি প্রায় তিন হাজার। তবে ৯৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এর মধ্যে ৮৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শাহবাগ থানা সূত্র জানায়, বেআইনিভাবে সমাবেশ ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় তিন হাজার ২০৮ জন আনসার সদস্যকে আসামি করে মামলা হয়েছে। এর মধ্যে ২০৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। বাকিরা অজ্ঞাত। এ মামলায় সোমবার ১৮৯ আনসার সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

বিমানবন্দর থানার ওসি আজিজুল ইসলাম বলেন, বিমানবন্দর থানায় আনসারের হাজারখানেক সদস্যকে আসামি করে মামলা হয়েছে। তারা সবাই অজ্ঞাত পরিচয়। আমরা ছয়জনকে গ্রেপ্তার দেখিয়েছি।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. সারোয়ার জাহান জানান, রমনা বিভাগে তিন থানার মামলায় আনসারদের বিরুদ্ধে হামলা ও ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। মামলাগুলোতে কয়েক হাজার আনসার সদস্যকে অজ্ঞাত উল্লেখ করে আসামি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews