1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন শার্শায় বোমা বিস্ফোরণে দুইজন শ্রমিক আহত আওয়ামী লীগ ও জামায়াত মুদ্রার এপিঠ-ওপিঠ বাংলাদেশে ‘হেলথ সিটি’ ও টিকা উৎপাদনের সম্ভাবনা: ড. ইউনূস বিশ্বশান্তি রক্ষায় বাংলাদেশের জয়জয়কার: জাতিসংঘের পিবিসি-র সহসভাপতি নির্বাচিত ঢাকা সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে স্মরণসভা ও দোয়া মাহফিল ফটো জার্নালিস্ট এসোসিশন খুলনা জেলার সাবেক সম্পাদকের মায়ের মৃত্যুতে শোক নৌবাহিনীর সময়োচিত তৎপরতায় সমুদ্রে ২০ জেলেসহ ভাসমান বোট উদ্ধার

পাবনায় বালু বোঝাই ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২০৭ বার পড়া হয়েছে

মোঃ আলমগীর হোসেন (পাবনা জেলা ) প্রতিনিধি:: পাবনার ঈশ্বরদী পৌর এলাকায় বালু বোঝায় ট্রাকের ধাক্কায় সাইফুল ইসলাম (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল থাকা দুই আরোহী।

মঙ্গলবার (২৭ আগস্ট) সকাল ৭টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদী
শহরের প্রাণকেন্দ্র পোস্ট অফিস মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল আরোহী
নাটোরের লালপুর উপজেলার ভবানীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে। হতাহতরা ঈশ্বরদীর পাকশীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মরত শ্রমিক।
ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মীর আরিফুল ইসলাম বাপ্পি এতথ্য নিশ্চিত করে জানান, মঙ্গলবার সকালে নাটোরের লালপুর উপজেলা থেকে তিনজন মোটরসাইকেল আরোহী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে কর্মস্থলে যাচ্ছিলেন।  পথে শহরের পোস্ট অফিস মোড়ে দ্রুতগতিতে আসা বালু বোঝাই একটি ড্রাম ট্রাক সামনে থেকে তাদের বহনকারী মোটরসাইলেটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থেকে তারা রাস্তায় ছিটকে পড়ে যান। এসময় তিনজনের মধ্যে একজন আরোহী ঘটনাস্থলেই নিহত এবং অপর দুইজন আহত হন। ঘাতক ট্রাকটি এসময় দ্রুতবেগে পালিয়ে যায়।   খবর পেয়ে ঈশ্বরদী ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের উদ্ধার কর্মীরা ঘটনাস্থল এসে আহত দুই আরোহীকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।  আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়
তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অপরজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এতথ্য নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে ঈশ্বরদী থানায় একটি মামলা নথিভুক্ত হবে। পুলিশ ট্রাকটি আটকের চেষ্টা করছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট