1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু কাল পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলূু রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

পাইকগাছায় ইউনিয়ন বিএনপির দুই নেতার বিরুদ্ধে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: সোমবার, ২ সেপ্টেম্বর, ২০২৪
  • ২০৩ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছার গড়ইখালী ইউনিয়ন বিএনপির দুই নেতার বিরুদ্ধে বিএনপির অফিস ভাংচুর ও কৃষকদলের নেতা কে হুমকি দেয়ার অভিযোগ উঠেছে।

সোমবার সকালে পাইকগাছা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন গড়ইখালী ইউনিয়ন বিএনপির সদস্য ও ইউনিয়ন কৃষক দলের আহবায়ক আবু জাফর মল্লিক। তিনি লিখিত সংবাদ সম্মেলনে বলেন আমি দলীয় সকল কার্যক্রমে অংশগ্রহণ এবং সাংগঠনিক দায়িত্ব যথাযথ ভাবে পালন করে আসছি। ইউনিয়ন বিএনপির আহবায়ক মিজান জোয়ার্দার ও যুগ্ম সম্পাদক নজরুল ইসলামের অনৈতিক কর্মকান্ডে না থাকার কারণে তারা আমার উপর প্রায়ই চড়াও হয়। ২৯ আগস্ট সভাপতি ও যুগ্ম সম্পাদক আমাকে তাদের সাথে মানুষের ঘের দখল সহ বিভিন্ন অপকর্মে যুক্ত হওয়ার কথা বলে। আমি এর প্রতিবাদ করি। এতে আমার উপর ক্ষিপ্ত হয়ে আওয়ামী লোকজনের মোটরসাইকেল বহর নিয়ে গড়ইখালী ইউনিয়ন বিএনপির অফিসে যায়। সেখানে আমাকে না পেয়ে অফিস ভাংচুর করে। পরে আমার বাড়িতে গিয়ে আমার পরিবার কে অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমাকে মেরে ফেলার হুমকি দেয়। সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান আবু জাফর মল্লিক।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট