রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন

পতেঙ্গায় চোরাই কয়লাসহ তিনজনকে আটক করেছে কোস্টগার্ড

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬
  • ১৬৮ বার পড়া হয়েছে

মনির হোসেন :: চট্টগ্রামের পতেঙ্গায় বিপুল পরিমাণ চোরাইকৃত কয়লাসহ তিন চোরাকারবারিকে আটক করেছে কোস্টগার্ড।

২ এপ্রিল বৃহস্পতিবার বিকালে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ২ এপ্রিল বৃহস্পতিবার সকাল ৬টায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা কর্তৃক চট্টগ্রামের পতেঙ্গা থানাধীন চাইনিজ ঘাট সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন ওই এলাকায় সন্দেহজনক ১টি কাঠের বোটে তল্লাশি করে বৈধ কাগজপত্র না থাকায় প্রায় ২ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৩ টন কয়লা ও বোটসহ ৩ জন চোরাকারবারিকে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়লাগুলো চট্টগ্রামের বহিঃনোঙ্গর এলাকার একটি বাণিজ্যিক জাহাজ হতে অসদুপায় অবলম্বন করে ক্রয় করা হয়েছে। জব্দকৃত কয়লা, চোরাচালান কাজে ব্যবহৃত বোট ও আটককৃত চোরাকারবারিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এলাকায় অপরাধ দমনে ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

 

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews