1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে মুস্তাফিজ সরকারি প্রতিষ্ঠানে কোনো দুর্নীতি থাকবে না-প্রধান উপদেষ্টা আইয়ুব বাচ্চু ও ববিতাসহ ১০ জন পাচ্ছেন একুশে পদক এবারের নির্বাচনে ভোটাররা আগামীর নতুন বাংলাদেশ গঠনে ভূমিকা রাখবে-প্রধান তথ্য অফিসার জনগণ দুর্নীতি আর লুটপাট ও দুঃশাসনের রাজনীতি চায় না-মাও. আজিজুর রহমান কেউ ভোটকেন্দ্র দখলের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে—মাও: আবুল কালাম আজাদ চট্রগ্রামে কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ আটক ২ পাইকগাছা-কয়রায় জেলা ওলামা দলের ধানের শীষের জনসংযোগ ও লিফলেট বিতরণ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিশেষ অবদান রেখেছিলেন ফাদার রিগন জাহানারার করা দুই অভিযোগের সত্যতা মিলেছে

৩৫ প্রত্যাশীদের সমন্বয়ক,দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত আন্দোলন চলবে

  • প্রকাশিত: শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন চাকরিপ্রত্যাশীরা। অবরোধ থেকে তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের প্রতিনিধি এসে দাবি পূরণে সুস্পষ্ট আশ্বাস না দেওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।

শনিবার (৭ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন চাকরিপ্রত্যাশীরা। দুপুর আড়াইটা থেকে বৃষ্টি শুরু হলেও বৃষ্টিতে ভিজে তারা আন্দোলন চালিয়ে যান।

আন্দোলনের সমন্বয়ক রাসেল আল মাহমুদ বলেন, ‘বিকেল তিনটা পর্যন্ত আমাদের অবস্থান কর্মসূচি ছিল। কিন্তু আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। আমাদেরকে বলা হয়েছে, একটি বৈষম্যহীন কমিটি আমাদের জন্য গঠন করে দেওয়া হবে। আমরা আমাদের সমন্বয়কদের সঙ্গে আলোচনা করে তাদের এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছি। আমরা বলেছি সুস্পষ্টভাবে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

তিনি আরও বলেন, ‘সরকারের পক্ষ থেকে একটি কমিটি আমাদের সঙ্গে আলোচনা করতে আসবেন বলেছেন। আলোচনার মাধ্যম দাবি পূরণের নিশ্চয়তা দিলে আমরা সমাবেশ শেষ করবো। (সে পর্যন্ত) আন্দোলন চলমান থাকবে।’

এরপর বিকেল ৫টার দিকে রাসেল মাহমুদ বলেন, ‘আমাদের বিষয়ে (চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫) আলোচনা চলছে। আমাদের বলা হয়েছে, আলোচনা পরবর্তী এখানে এসে আমাদের আপডেট জানানো হবো। সে পর্যন্ত আমরা এখানে অবস্থান করবো। আমরা শাহবাগের বাইরে কোনো কর্মসূচি দেইনি। যদি কেউ কোনো ধরনের কর্মসূচি দিয়ে থাকেন, তাকে আমরা জবাবদিহির আওতায় আনবো।’

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট