1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

দাকোপে আবারও নতুন করে বাঁধ ভাঙ্গার আতঙ্কে হাজারো পরিবার

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৮৭ বার পড়া হয়েছে

দাকোপ(খুলনা) প্রতিনিধি:: দাকোপে খোনা গ্রামে ঢাকী নদীতে পাউবো’র ৫০মিটার বেড়িবাঁধ নদী গর্ভে বিলীন হওয়ার পর বাঁধটি আটকানোর এক সপ্তাহ পর ওই বাঁধের পশ্চিম পাশে নতুন করে আবারও প্রায় ৫০মিটার বাঁধের মধ্যে অর্ধেকটা বাঁধ নদী গর্ভে বিলীন। নতুন করে এ বাঁধ ভাঙ্গায় আতঙ্কে রয়েছে ২টি গ্রামের হাজারো পরিবার।
সরজমিনে স্থানীয় এলাকাবাসী ও পাউবো’র দায়িত্বরত কর্মকর্তাদের সাথে কথা বলে জানাগেছে, গত ৬ সেপ্টেম্বর দুপুরে ঢাকী নদীর প্রবল জোয়ারের তোড়ে উপজেলার পাউবো’র ৩১নং পোল্ডারের পানখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডেও খোনা গ্রামের বেড়িবাঁধের ৫০ মিটার বাঁধ নদী গর্ভে সম্পূর্ণ বিলীন হয়। পরবর্তীতে পাউবো কর্তৃপক্ষ প্রয়োজনীয় শ্রমিক নিয়ে ২৩ মিটার লম্বা ১২টি টিউবে প্রতিটিই বালু ভর্তি এবং ৫ হাজার বালু ভর্তি জিও ব্যাগসহ সকল সরঞ্জম নিয়ে কাজ শুরু করেন এবং ৮ সেপ্টেম্বর বাঁধটি আটকাতে সক্ষম হন। বাঁধটি আটকানোর পর এ বাঁধ থেকে প্রায় ৯০ মিটার অদুরে এক সপ্তাহ পর পশ্চিম পাশে আবারও নতুন করে ৫০ মিটার বাঁধের মধ্যে অর্ধেক বাঁধ ঢাকী নদী গর্ভে বিলীন হয়েছে। এ বাঁধে আবারও ভয়াবহ নদী ভাঙ্গন শুরু হওয়ায় খোনা ও বারুইখারী গ্রামের হাজারো পরিবার আতঙ্কের মধ্যে রয়েছে।
পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ বলেন, খোনা গ্রামের ভেঙ্গে যাওয়া বাঁধটি পানি উন্নয়ন বোর্ড ও আমাদের সার্বিক সহযোগিতায় বাঁধটি আটকাতে সক্ষম হয়েছিলাম। এখন এই বাঁধ থেকে প্রায় ৯০ মিটার অদুরে আবারও নতুন করে প্রায় ৫০ মিটার বাঁধের অর্ধেকটা ঢাকী নদী গর্ভে বিলীন হয়েছে। এই মুহুর্তে এ ঝুঁকিপূর্ণ বাঁধটি দ্রুত সংস্কার বা এখানে বিকল্প বাঁধ নির্মাণ না করলে আবারও গ্রামের শতশত কৃষক তারা অপূরনীয় ক্ষতির সম্মুখিন হবেন।
পাউবো’র উপ-বিভাগীয় প্রকৌশলী সুজয় কর্মকার বলেন,খোনা গ্রামে নতুন করে ৫০মিটার বাঁধ ভাঙ্গতে শুরু করেছে সেখানে পাউবো’র উপ-সহকারি প্রকৌশলীর গোপালের নেতৃত্বাধীন কাজ অব্যহত রেখেছেন। আশাকরছি বাঁধ ভেঙ্গে প্লাবিত হওয়ার তেমন কোন শঙ্কা নেই।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট