1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

রোহিঙ্গাদের জন্য আরও ১৯৯ মিলিয়ন ডলার দেবে যুক্তরাষ্ট্র

  • প্রকাশিত: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশে আশ্রয় নেওয়া বিপুলসংখ্যক রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য আরও ১৯৯ মিলিয়ন ডলার অনুদান ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র সরকার। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় প্রায় ২ হাজার ৩৭৯ কোটি টাকা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের (ইউএনজিএ) একটি ইভেন্টে এই ঘোষণা দেন মার্কিন যুক্তরাষ্ট্রের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র এবং মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি আজরা জেয়া। পরে দেশটির ডিপার্টমেন্ট অব স্টেট এ বিষয়ে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করে।

এতে বলা হয়, রোহিঙ্গা শরণার্থী এবং বাংলাদেশে তাদের আতিথেয়তাকারী সম্প্রদায়ের জন্য প্রায় ১৯৯ মিলিয়ন ডলারের নতুন সহায়তার ঘোষণা দিয়েছেন আজরা জেয়া।

এর মধ্যে, ৭০ মিলিয়ন ডলার দিচ্ছে মার্কিন সরকারের পপুলেশন, রিফিউজি অ্যান্ড মাইগ্রেশন বিভাগ। বাকি ১২৯ মিলিয়ন ডলার দেবে ইউএসএআইডি। ইউএসএআইডির ১২৯ মিলিয়নের মধ্য থেকে ৭৮ মিলিয়ন ডলার আসবে মার্কিন সরকারের কৃষিপণ্য বিভাগ থেকে।

সহিংসতা ও নিপীড়ন থেকে বাঁচার জন্য মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের জীবন রক্ষায় সাহায্য করবে যুক্তরাষ্ট্রের এই সহায়তা। এ ছাড়া এই সাহায্য শরণার্থীদের দুর্যোগের প্রস্তুতির ক্ষেত্রে রক্ষাকবচ হিসেবেও কাজ করবে। একই সঙ্গে শিক্ষা ও দক্ষতা বাড়ানোর সুযোগ করে দেবে। এই অনুদান শরণার্থীদের দ্রুত দেশে ফিরতে অনুপ্রেরণা জোগাবে।

প্রসঙ্গত, ২০১৭ সাল থেকে এখন পর্যন্ত রোহিঙ্গা শরণার্থী এবং স্থানীয়দের জন্য ২ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলারের আর্থিক অনুদান দিয়েছে যুক্তরাষ্ট্র। এর মধ্যে ২ দশমিক ১ বিলিয়নই এসেছে বাংলাদেশে।

বাংলাদেশ ও এই অঞ্চলের সংকট-পীড়িত জনগোষ্ঠীকে সহায়তায় যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতিবদ্ধ। একইসঙ্গে অন্যান্য দাতাদেরকে তাদের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে দেশটি।

 

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট