রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
সংস্কৃতি একটি দেশের পরিচয় বিশ্ব দরবারে তুলে ধরে-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী বর্ণাঢ্য আয়োজনে দাকোপে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন প্রাকৃতিক সম্পদ ও সৌন্দর্যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ দেশ-সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ভোলায় কোস্টগার্ডের অভিযানে দুই হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ পাইকগাছায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত সুন্দরবনে নদীতে পড়ে যাওয়া নাবিককে উদ্ধার করল কোস্টগার্ড ঘোড়াঘাটে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত। অস্ট্রেলিয়ায় জয়ের খুব কাছে বাংলাদেশ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত বেড়ে ৩৮ ইরানের হামলায় মার্কিন নৌবহরের সরবরাহব্যবস্থা বিপর্যস্ত: নিউইয়র্ক টাইমস

খুলনার দিঘলিয়ায় যৌথ অভিযানে অস্ত্র-গুলি উদ্ধার করলো নৌবাহিনী

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৩৬ বার পড়া হয়েছে

মনির হোসেন:: খুলনার দিঘলিয়া উপজেলায় মোজাফফর আলীর বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে নৌবাহিনী। তবে অভিযানের সময় মোজাফফর পালিয়ে যান।

২৬ সেপ্টেম্বর বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, ইন এইড টু সিভিল পাওয়ার এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় বৃহস্পতিবার দিঘলিয়া উপজেলার পূর্ব কাটালীপাড়া সেনহাটি এলাকায় যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নৌবাহিনী।

অভিযানের খবর পেয়ে এলাকার চিহ্নিত সন্ত্রাসী মোজাফফর আলী পালিয়ে যায়। গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়ি এবং তৎসংলগ্ন কলাবাগান এলাকায় তল্লাশি চালিয়ে দুটি একনলা বন্দুক ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার অস্ত্র ও গোলাবারুদ পরে দিঘলিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। যৌথ অভিযানে নৌবাহিনীর সঙ্গে র‌্যাব ও পুলিশ সদস্যরা অংশগ্রহণ করেন। বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকায় বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে বলেও জানায় আইএসপিআর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews