1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সর্বশেষ :
নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে এক হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গাছ বিতরণ চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল

বাগেরহাটে সপ্তাহ ব্যাপি বৃক্ষ মেলা শুরু

  • প্রকাশিত: রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট:: বাগেরহাটে সপ্তাহব্যাপি বৃক্ষ মেলা শুরু হয়েছে। রবিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা পরিষদ অডিটোরিয়াম মাঠে সামাজিক বন বিভাগের আয়োজনে এই মেলার উদ্বোধন করা হয়।পরে মাঠ থেকে একটি বর্নাঢ্য শোভযাত্রা শহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন শেষে পুনরায় অডিটোরিয়ামে এসে শেষ হয়। জেলা পরিষদ অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন, বাগেরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ডা. ফখরুল হাসান।
এসময় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আষাদুজ্জামান, কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক শংকর কুমার মজুমদার, সামাজিক বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা জি এম রফিক আহমেদ প্রমুখ। শোভাযাত্রা ও আলোচনা সভায় বিভিন্ন শ্রেনি পেশার প্রতিনিধিরা অংশগ্রহন করেন। শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ১৪টি স্টল অংশগ্রহন করেছেন। ৫ অক্টোবর সমাপনি অনুষ্ঠানের মাধ্যমে এই মেলা শেষ হওয়ার কথা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট