1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ :
নগরীর বিভিন্ন বাজার পরিদর্শন করেন-খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক শার্শায় তারেক রহমানের পক্ষ থেকে এক হাজার দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও গাছ বিতরণ চাঁদপুরের মেঘনা নদীতে লঞ্চ থেকে ১০৪ যাত্রীকে উদ্ধার করেছে কোস্টগার্ড কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল

২৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শেষ করল বাংলাদেশ

  • প্রকাশিত: সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক :: বাংলাদেশ প্রথম ইনিংসে ২৩৩ রানে অল আউট হওয়ার পর ব্যাট করতে নেমে সহজেই লিডের দেখা পেয়েছে ভারত। যস্বশী জয়সোয়ালদের মারকুটে ব্যাটিংয়ে ৯ উইকেট হারিয়ে ২৮৫ রান করে ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা। এরপর ব্যাট করতে নেমে দুই টাইগার ওপেনার দেখেশুনেই খেলছিলেন। তবে রবিচন্দ্রন অশ্বিনের ঘূর্ণিতে ২ উইকেট হারিয়েছে সফরকারীরা। ২ উইকেটে ২৬ রান করে ভারতের চেয়ে ২৬ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিনের খেলা শেষ করেছে টাইগাররা।

ভারত দ্বিতীয় ইনিংস ঘোষণা করার পর ব্যাট করতে নেমে দুই টাইগার ওপেনার সাদমান ইসলাম এবং জাকির হাসান দেখেশুনেই খেলছিলেন। প্রথম সাত ওভারে স্কোরবোর্ডে ওঠে ১৮ রান। তবে অষ্টম ওভারে রশিনের করা বলে আউট হন জাকির। ১০ রান করে সাজঘরে ফিরেন তিনি।

এরপর বাকি দিনটা কাটিয়ে দেয়ার জন্য নাইটওয়াচম্যান হিসেবে আছেন হাসান মাহমুদ। টাইগার এই ব্যাটার মাঠে এসেই চারও হাকিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত তাকেও ফিরতে হয়েছে। অশ্বিনের বলেই তিনিও আউট হয়ে সাজঘরের পথ ধরেন। এরপর ক্রিজে সাদমানের সঙ্গী হন মমিনুল হক। ২৬ রানে পিছিয়ে থেকে দিন শেষ করে বাংলাদেশ।

এর আগে ভারত আজ প্রথম ইনিংসের ব্যাট করতে নেমে যশ্বসী জয়সোয়ালের ৭২ এবং লোকেশ রাহুলের আগ্রাসী মেজাজে খেলা ৬৮ রানের ইনিংসের সুবাদে সহজেই লিডের দেখা পায় ভারত। ৫২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট