শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:০৫ অপরাহ্ন
সর্বশেষ :
ডারউইন টেস্টে অস্ট্রেলিয়াকে চাপে রেখে নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে ইমরানের সঙ্গে দেখা না করতে দিলে ২৭ সেপ্টেম্বর ২০ লাখ মানুষের সমাবেশ-সোহেল আফ্রিদি বন্ধ থাকা এলএনজি টার্মিনাল চালু, গ্যাস সরবরাহে স্বস্তির সম্ভাবনা আগামী সপ্তাহে ভারত যেতে পারেন প্রধানমন্ত্রী, মোদির সঙ্গে বৈঠকের সম্ভাবনা পাইকগাছায় পাটের বাম্পার ফলন ও দামে খুশি চাষিরা ঢাকায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ৩৬০০ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ দিঘলিয়ায় স্বেচ্ছাসেবক দল নেতা টুটুলের উদ্যোগে আদর্শপাড়ায় জলাবদ্ধতার অবসান দিঘলিয়ায় ‘মা ও শিশু পুষ্টি-২৬’ উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অস্ট্রেলিয়া সফরে স্বপ্নের মতো প্রথম দিন কাটালো বাংলাদেশ কে হচ্ছেন বিএনপির পরবর্তী মহাসচিব, আলোচনায় যাদের নাম

খুলনায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে মঙ্গলবার সকালে খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘ মর্যাদাপূর্ণ বার্ধক্য: বিশ^ব্যাপী প্রবীণ পরিচর্যা ও সহায়তা ব্যবস্থা শক্তিশালীকরণ’। জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করে।
বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক অনিন্দিতা রায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কানিজ মোস্তফা’র সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী পরিচালক মোঃ আইনাল হক, প্রবীণ ব্যক্তি কাজী মতিয়ার রহমান, কাজী নূরুল ইসলামসহ প্রবীণ ব্যক্তিরা বক্তৃতা করেন।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, প্রবীণরা হলো সমাজের সম্মান ও শ্রদ্ধারপাত্র। আজকের প্রবীণরাই এই সমাজের মূলভিত্তি, তাদের মেধা ও শ্রমেই আমাদের সভ্যতা। প্রবীণদের সামাজিক অধিকার ও সুরক্ষা নিশ্চিত করা সকলের দায়িত্ব। অবহেলা নয়, প্রবীণদের সম্মানের আসনে অধিষ্ঠিত করতে হবে। প্রবীণদের জন্য কল্যাণমূখী কাজে উন্নয়ন সহযোগি সংস্থা এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহকে এগিয়ে আসার আহবান জানান।
এর আগে খুলনার জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম দিবসটি উপলক্ষ্যে পাঁচ প্রতিবন্ধীর মাঝে সহায়ক উপকরণ হুইল চেয়ার, দুই জনের মাঝে ট্রাই সাইকেল ও ১০ জনের মাঝে ছড়ি বিতরণ করেন। এছাড়া জেলা প্রশাসক আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প পরিদর্শন এবং জেলা সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews