1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
সর্বশেষ :
অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরলেন শিশুসহ ৩৩ বাংলাদেশি নারী-পুরুষ পাইকগাছায় ঈদের প্রধান আকর্ষণ বোয়ালিয়া ব্রিজ; দর্শনার্থীদের উপচে পড়া ভিড় বেনাপোলে জাতীয় দলের তারকাদের নিয়ে প্রীতি ফুটবল ও ক্রিকেট ম্যাচ আজ ‘দাম্ভিক’ ইসরায়েল-আমেরিকাকে মাটিতে টেনে নামাচ্ছে ইরান

দাকোপে প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে পিপিআর টিকা প্রদানের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ১ অক্টোবর, ২০২৪
  • ৪৬০ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় দাকোপে উপজেলা প্রাণী সম্পদ দপ্তরের বাস্তবায়নে উপজেলায় ৫৫ হাজার ছাগল ও ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা প্রদানের লক্ষে কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) বেলা ১২টায় উপজেলার খোনা খাটাইল শ্রীশ্রী সার্বজনীন দূর্গা মন্দির প্রাঙ্গনে ছাগল ও ভেড়াকে বিনা মূল্যে পিপিআর টিকা প্রদানের মধ্যে দিয়ে এ প্রকল্পের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডাঃ বঙ্কিম চন্দ্র হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাসমত হোসেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ফিসারিজ অফিসার প্রদীপ কুমার দাস, উপজেলা প্রাণী সম্প্রসারণ অফিসার শামীম আরা হক, উপজেলা উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা বোরহান উদ্দিন প্রমুখ। উল্লেখ থাকে উপজেলার চালনা পৌরসভাসহ ৯টি ইউনিয়নের সকল ওয়ার্ডে এ কার্যক্রম আগামী ১৮ অক্টোবর পর্যন্ত অব্যহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট