বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৯:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন

  • প্রকাশিত: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে

ডেস্ক:: বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস পার্লামেন্টে একটি বিশেষ প্রস্তাব উত্থাপন করা হয়েছে।

সোমবার দেশটির সংসদ সদস্য অ্যাবিগেইল বয়েড বাংলাদেশের সাম্প্রতিক সাধারণ নির্বাচন ও এর ঐতিহাসিক ফলাফলকে স্বাগত জানিয়ে এই প্রস্তাবটি পেশ করেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. রাশেদুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রস্তাব উত্থাপনকালে অ্যাবিগেইল বয়েড ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত বাংলাদেশের ১৩তম সাধারণ নির্বাচনকে গত কয়েক দশকের মধ্যে অন্যতম শান্তিপূর্ণ, গণতান্ত্রিক এবং বিশ্বাসযোগ্য নির্বাচন হিসেবে অভিহিত করেন।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই মাসে ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার ১৫ বছরের শাসনের পতনের পর এটিই ছিল প্রথম নির্বাচন। এই নির্বাচনে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ঐতিহাসিক বিজয় লাভ করেছে।

প্রস্তাবে আরও বলা হয়, নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার রেকর্ড ৫৯ শতাংশ ভোটার উপস্থিতি ছিল, যা জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের প্রমাণ। এছাড়া ‘জুলাই ন্যাশনাল চার্টার’ বা জাতীয় সনদের ওপর অনুষ্ঠিত সাংবিধানিক গণভোটে ৬০ শতাংশ ভোটারের সমর্থন এবং শাসনব্যবস্থা সংস্কারের প্রস্তাবনাগুলোর সফলতার বিষয়টিও এতে স্থান পায়।

পরিশেষে, অ্যাবিগেইল বয়েড তার প্রস্তাবে বিএনপি ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুগান্তকারী সাফল্যের জন্য অভিনন্দন জানান। একইসঙ্গে বাংলাদেশের সাধারণ মানুষকে তাদের অকুতোভয় আন্দোলন ও সক্রিয়তার জন্য সাধুবাদ জানান, যা দেশে স্বাধীনতা ও ন্যায়বিচারের পথ প্রশস্ত করেছে বলে তিনি উল্লেখ করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews