1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
আয়াতুল্লাহ খামেনির জীবনের শেষ মুহূর্তের ছবি প্রকাশ করল ইরান স্বাধীনতা-মুক্তিযুদ্ধের অনিবার্য চরিত্র জিয়াউর রহমান-প্রধানমন্ত্রী টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ একই পরিবারের ৫ জনের মৃত্যু রাষ্ট্র ও সরকার চেষ্টা করছে অসহায় ও প্রান্তিক জনগোষ্ঠীর পাশে দাঁড়াতে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী মোংলা বন্দরে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতার উদযাপন স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পুষ্পস্তবক অর্পণ খুলনায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত মোংলায় কোস্টগার্ডের যুদ্ধজাহাজ “কামরুজ্জামান”ঘুরে দেখলেন দর্শনার্থীরা

ভোলায় নৌবাহিনীর অভিযানে মাদকদ্রব্যসহ ৫ কারবারি আটক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ৩৫৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: ভোলায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ ফেনসিডিল ও গাজাসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) রাত ১টার দিকে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের পাইলট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক মাদক ব্যবসায়ীরা হলেন রিপন (২৪), আরিফ (২২), রাজিব (২২), শাকিব (২৫) ও শহিদুল (৪৫)। তাদের বাড়ি বাপ্তা এলাকাতেই। জব্দকৃত মাদকের মধ্যে ২৮ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও ১৮৭ বোতল ফেনসিডিল রয়েছে। এ ছাড়া রয়েছে ১৭ পিস ইয়াবা, একটি রাম দা, ছয়টি মোবাইল ফোন, নগদ ৩২ হাজার ৮০ টাকা।

নৌবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলার কুখ্যাত মাদক ব্যবসায়ী শহিদুল ইসলামের মাদকদ্রব্যসহ তার গোপন আস্তানার অবস্থান নিশ্চিত করে যৌথবাহিনী। বুধবার রাত ৭টা ৩০ মিনিট থেকে রাত ১১টা পর্যন্ত শহিদুলের আস্তানায় নৌবাহিনী, পুলিশ ও র‌্যাবের সক্রিয় অংশগ্রহণে যৌথ অভিযান পরিচালনা করে। এ সময় গোপন আস্তানা তল্লাশি করে ১৮৭ বোতল ফেনসিডিল, ২৮ দশমিক ৫ কেজি গাঁজা, ১৭ পিস ইয়াবা, ১টি রামদা, ৬টি স্মার্টফোন ও নগদ ৩২ হাজার ৮০ টাকা উদ্ধার করা হয়।

জানা যায়, মাদক ব্যবসায়ী শহীদ ব্যাপারির নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন ধরে ভোলা সদর উপজেলা ও এর আশপাশের এলাকায় মাদক ব্যবসা করে আসছে। শহিদুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে নিশ্চিত করেছে ভোলা মডেল থানা। জব্দকৃত মাদক ও মাদক ব্যবসায়ীদের ভোলা মডেল থানায় হস্তান্তর করা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট