1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ :
বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ,নতুন বাংলাদেশের পথপ্রদর্শক তারেক রহমান! নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকবে পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন শার্শা সীমান্তে পিস্তল, ম্যাগাজিন ও গুলি উদ্ধার রাজনৈতিক ক্ষমতা পুনরুদ্ধারে এবারের নির্বাচন বড় সুযোগ-তারেক রহমান

তিন ভাইকে সঙ্গে নিয়ে বিয়ের পিঁড়িতে বসলেন রশিদ খান

  • প্রকাশিত: শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ২৯৫ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিয়ের পিঁড়িতে বসলেন রশিদ খান। শুধু তিনি একাই নন, সঙ্গে তার তিন ভাইও বিয়ে করলেন একই দিনে।

আফগানিস্তানের রাজধানী কাবুলের এক অভিজাত হোটেলে বিয়ে হয় রশিদের। তার তিন ভাই আমির খলিল, জাকিউল্লা এবং রাজা খানও তার সঙ্গে বসেছেন বিয়ের পিড়িতে। চার জন আবার ছিলেন একই রকমের পোশাকে।

এই বিয়েতে নিমন্ত্রিতদের মধ্যে স্বাভাবিকভাবেই ছিলেন আফগানিস্তানের বহু ক্রিকেটার। আফগানিস্তানের টি-টোয়েন্টি অধিনায়কের বিয়েতে গতকাল হাজির হয়েছিলেন আফগান বোর্ডের সিইও নাসিব খান ছিলেন। সঙ্গে তারার হাট বসেছিল সে অনুষ্ঠানে, মোহাম্মদ নবি, আজমাতুল্লাহ ওমরজাই, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, মুজিব উর রহমানের মতো ক্রিকেটারেরাও উপস্থিত ছিলেন বিয়েতে।

সতীর্থদের সঙ্গে ছবিও তোলেন রশিদ। তারা তা নিজেদের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে শুভকামনা জানান রশিদকে। রশিদের বিয়েকে কেন্দ্র করে কাবুলের সে হোটেলে নিরাপত্তা জোরদার ছিল। বন্দুক হাতে নিরাপত্তারক্ষীদের দেখা যায় টহল দিতে।

তবে রশিদ খানের বিয়ের ছবি হলেও তাতে কনের দেখা মেলেনি। আফগানিস্তানের স্থানীয় রীতি মেনে কনেকে রাখা হয়েছে অন্দর মহলেই। এমনকি কোথাও কনের নামও প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট