1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
সর্বশেষ :
মে মাসে রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পেলো বাংলাদেশ তবুও অটুট ইরান, গোপন ঘাঁটি থেকে যুদ্ধের বড় প্রস্তুতি চিতলমারীতে শহীদ জিয়ার ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বুকে ব্যথা নিয়ে সিসিইউতে রামিসার বাবা, দেখতে গেলেন ডা. শফিকুর রহমান ছুটি শেষে প্রথম কর্মদিবসে অফিস করতে এলেন প্রধানমন্ত্রী বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদ মারা গেছেন পাইকগাছায় বিদ্যুৎ উপকেন্দ্র পরিদর্শনে এমপি মাওঃ আবুল কালাম আজাদ তারাকান্দায় শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেফতার বিএসএফের ঠেলে পাঠানো ১০ জন আটকে আছেন সীমান্তের শূন্যরেখায় সামনে কঠিন সময়, হেসেখেলে চললে দেশের ক্ষতি হবে-প্রধানমন্ত্রী

মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বাগেরহাটে সংবাদ সম্মেলন

  • প্রকাশিত: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ৩২৮ বার পড়া হয়েছে

বাগেরহাটে প্রতিনিধি:: বাগেরহাটে ছাত্রদল নেতার নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেনে লিখিত বক্তব্য পাঠ করেন কচুয়া উপজেলার ধোপাখালি ইউনিয়ানের ৪নং ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল কাদের।
লিখিত বক্তবে বলেন, আমি ২০১৪ থেকে ২০১৬ সাল পর্যন্ত ধোপাখালি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ছিলাম। পরে স্বেচ্ছাসেবক দলে যোগদান করি। ফ্যাসিস্ট সরকারের আমলে একাধিকবার হামলার স্বীকার হয়েছি। আমার ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দিয়েছিল আওয়ামী লীগের সন্ত্রাসীরা। ফ্যাসিস্টদের দেওয়া ১৪টি মিথ্যা নাশকতা মামলায় একাধিকবার জেল খেটেছি। এত সবের পরে জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ থেকে সরে যাইনি। ২০২৪ সালের ৫ আগস্ট সৈরাচার শেখ হাসিনা পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে এক নতুন জীবন পেয়েছিলাম আমরা। ভাবছিলাম পরিবার পরিজন ও দলীয় নেতাকর্মীদের নিয়ে শান্তিতে বসবাস করব। কিন্তু পরিতাপের বিষয় সময় যাওয়ার সাথে সাথে আমরা যারা বিএনপির নিবেদিত প্রাণ কর্মী তাদের উপর নানা অত্যাচার নির্যাতন শুরু হয়েছে। বিএনপির কর্মীদের নানাভাবে হয়রানি করছে একটি মহল। গত ৩০ সেপ্টেম্বর উপজেলার আড়িয়ামর্দন গ্রামের ছালাম শেখ নামের এক ব্যক্তি কচুয়া থানায় একটি নাশকতার মামলা দায়ের করেছেন। ওই মামলায় তিনি অভিযোগ করেছেন ২০২৪ আগস্ট সাইনবোর্ড এলাকায় মেসার্স শেখ ওসমান আলী ফিলিং স্টেশনের সামনে এজাহারভুক্ত ৯৮ এবং অজ্ঞাতনামা ১০০ থেকে ১৫০ জন আসামী পিরোজপুর-বাগেরহাট সড়ক অবরোধ করেন। বোমা ফাটিয়ে এবং গুলি করে ছাত্রজনতার আন্দোলন নস্যাত করার চেষ্টা করে। ওই মামলায় আমাকে ৩২ নম্বর আসামী করা হয়েছে। কিন্তু ওইদিন ওই এলাকায় এমন ঘটনা ঘটেছে কিনা আমার জানা নেই। ছাত্রদের রক্তের উপর দাড়ানো সরকারের আমলে আমার নামে এমন মিথ্যা মামলা আমাদেরকে মর্মামহত করেছে।
তিনি আরো বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলেও আমি মার খেয়েছি, মামলা খেয়েছি, ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও পুড়িয়ে দিয়েছে। আর এখন অন্তবর্তীকালীন সরকারের আমলে আমার নামে মিথ্যা মামলা দায়ের করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আপনাদের আরও জানাতে চাই এই মামলায় শুধু আমি নই, আরও কয়েকজনকে এই মামলায় আসামী করা হয়েছে।
আমি আপনাদের মাধ্যমে পুলিশ প্রশাসন ও বিএনপির কেন্দ্রীয় নেতাদের কাছে জানাতে চাই, আমাকে অনতিবিলম্বে এই মামলা থেকে প্রত্যাহারের দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট