বুধবার, ২২ জুলাই ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
যুক্তরাষ্ট্রের এফ-১৫ যুদ্ধবিমান গুঁড়িয়ে দিয়েছে ইরান দিল্লিতে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক খাদ্য নিরাপত্তা নিশ্চিতে এক বৈপ্লবিক দিগন্ত স্থানীয় সরকার নির্বাচনে কারা অংশ নিতে পারবে না, জানাল ইসি পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ ‘নতুন বাংলাদেশ গড়তে আপনাদের দুয়ারে এসেছি’- হাসনাত আব্দুল্লাহ খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ

পাইকগাছার অবৈধ বাঁধ-নেট-পাটা উচ্ছেদ: স্বাভাবিক হলো পানি প্রবাহ

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের চারা বাটুলতলা খালে পানি প্রবাহে প্রতিবন্ধকতা সৃষ্টি করা অবৈধ বাঁধ, নেট ও পাটা উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। এ অভিযানের ফলে দীর্ঘদিনের বাধা দূর হয়ে খালটির স্বাভাবিক পানি প্রবাহ পুনরুদ্ধার হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও লতা ইউনিয়ন পরিষদের প্রশাসক মো. ফজলে রাব্বীর নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, খালের স্বাভাবিক পানি প্রবাহ নিশ্চিত করা এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে খালের মধ্যে অবৈধভাবে নির্মিত বাঁধ, নেট ও পাটা অপসারণ করা হলে পানির প্রবাহ স্বাভাবিক হয়ে আসে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন লতা ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী মো. তৈয়েবুর রহমান, দফাদার কালিপদ, গ্রাম পুলিশ রামপ্রসাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, খাল বা জলাশয়ের স্বাভাবিক পানি প্রবাহে বাধা সৃষ্টি করে কেউ অবৈধভাবে বাঁধ, নেট বা পাটা স্থাপন করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপজেলা প্রশাসনের এ কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews