মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

দাকোপে প্রতিপক্ষের মারপিটে ১ জন হাসপাতালে

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ২১৫ বার পড়া হয়েছে
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 2;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

দাকোপ প্রতিনিধি: দাকোপের পল্লীতে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত হয়ে ১ জন হাসপাতালে। উপজেলার বাজুয়া ইউনিয়নের চুনকুড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
দাকোপ থানায় দাখিল করা অভিযোগে জানা যায়, গত বুধবার বিকালে চুনকুড়ি গ্রামের মৃঃ মোহন রায়ের পুত্র ধীরাজ রায়ের গরু তারই প্রতিবেশী তুলু রায়ের বাড়ীতে গেলে তারা অবলা প্রাণীটিকে বেপরোয়া মারপিট করে। গরুটি আনতে গেলে তুলু রায় এবং মনোরঞ্জন রায় ধীরাজ রায়কে অশ্লীল ভাষায় গালিগালাজ ও হুমকি দেয়। একই দিন সন্ধ্যার পর পোদ্দারগঞ্জ বাজার থেকে বাড়ী ফেরার পথিমধ্যে তাকে আটকিয়ে রাজদ্বীপ কবিরাজ ও বঙ্কিম রপ্তানের নেতৃত্বে অজ্ঞাত ১০/১২ জন ধীরাজ রায়কে বেপরোয়া মারপিট করে। এ সময় তার কাছে থাকা ১৫ হাজার টাকা ছিনিয়ে নেয় বলে অভিযোগ করা হয়। ঘটনার পর আহত অবস্থায় ধীরাজ রায়কে উদ্ধার করে দাকোপ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় চিকিৎসাধীন ধীরাজ রায় বাদী হয়ে দাকোপ থানায় উল্লেখিত ৪ জনের নামে একটি লিখিত অভিযোগ দাখিল করেছে। অভিযোগটি তদন্তের দায়িত্বে থাকা এস আই ঝন্টু কুমার বসাক বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews