মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
খুলনায় ভূমি ব্যবহার, আবাসন ও উম্মুক্ত স্থান বিষয়ক পরামর্শ কর্মশালা অনুষ্ঠিত অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন পাইকগাছায় স্বাস্থ্য সহকারীদের মাসিক সমন্বয় সভা: ছাতা বিতরণ সুন্দরবন থেকে হরিণের মাংসসহ একজনকে আটক করেছে কোস্টগার্ড জেনে নিন ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ কোথায়, কারা আয়োজক যে ভুলে বিশ্বকাপ হাতছাড়া হলো মেসিদের সৌদি আরবের বিরুদ্ধে সর্বাত্মক নৌ-অবরোধের ঘোষণা হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান হলেন খলিল আল-হাইয়া মেজর মোজাফফর হোসেনের বিচার হবে সেনা আইনে-স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনায় রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ শীর্ষক প্রকল্পের উদ্বোধন

  • প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬
  • ৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, নগরীতে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরীর পাশাপাশি নগরীতে বিদ্যমান প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্ন পরিবেশ তৈরী করতে হবে। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা বেশী জরুরি। কেননা এর সাথে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য নিশ্চত হওয়াসহ শিক্ষার্থীদের স্বাস্থ্য বিষয়ক শিক্ষা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
প্রশাসক মঙ্গলবার দুপুরে দৌলতপুর সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজে ‘‘রেস্পনসিভ গ্রান্ট বাংলাদেশ’’ শীর্ষক প্রকল্পের কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কৈশর বান্ধব মাসিক স্বাস্থ্য, হাইজিন সচেতনতা বৃদ্ধিতে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিট নগরীর শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক এ প্রকল্পটি বাস্তবায়ন করছে। রেড ক্রিসেন্ট সোসাইটির দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় সরকারি হাজী মুহাম্মদ মুহসিন কলেজের ইয়ুথ ক্লাইমেট এ্যাম্বাসেডর টীম এ অনুষ্ঠানের আয়োজন করে।
প্রকল্পের আওতায় শিক্ষা প্রতিষ্ঠানে পরিচ্ছন্ন পরিবেশ তৈরীতে ডাস্টবিন স্থাপন ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা কার্যক্রম, তাপদাহ মোকাবিলায় সবুজায়নে সবজি বীজ বিতরণ ও বৃক্ষরোপণ, কলেজ ক্যাম্পাসের পুকুর সংস্কার ও ড্রেন পরিস্কার এবং তাপদাহ রোধে সচেতনতা বৃদ্ধি এবং হাইজিন সচেতনতা ও স্বাস্থ্যসম্মত হাইজিন কিট বিতরণ করা হচ্ছে। কলেজের ৩০ জন যুব সদস্য কার্যক্রমগুলি বাস্তবায়ন করবে।
কলেজের অধ্যক্ষ মো: সোহরাব হোসেন, শিক্ষক পরিষদ সম্পাদক মো: নেহালউদ্দীন মুন্সি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আবুল বাসার, রেড ক্রিসেন্ট সোসাইটির সমন্বয়কারী শিক্ষক খোন্দকার মুকুল আহমেদ, কলেজের প্রজেক্ট অ্যাসোসিয়েট মো: সাকিবুল হাসান, অ্যাডমিন এন্ড ফাইন্যান্স অ্যাসোসিয়েট মিতা মাহমুদ মুন্নি, জাতীয়তাবদী ছাত্রদল-কলেজ শাখার সভাপতি মো: কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু উবাইদা মাহিম সহ কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উপসহকারী পরিচালক মোসা: রেঙ্ােনা খাতুন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews