মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
রিধিকার ‘আত্মহত্যা’র শেষ মুহূর্তে কী ঘটেছিল, জানালেন মা গিলক্রিস্টের প্রশংসা মিরাজকে ‘তোমরা এভাবে খেলতে পারো, ভাবিনি’ ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে ফিরিয়ে নেওয়ার স্বীকৃতি দিল মিয়ানমার মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন বিলুপ্ত হচ্ছে র‍্যাব, গঠন হচ্ছে এসআরবি প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানালেন যুবরাজ মোংলা বন্দরকে কেন্দ্র করে একটি জাতীয় অর্থনৈতিক হাব গড়ে তোলা হবে-সেতুমন্ত্রী দাকোপে দলিতের আয়োজনে কমিউনিটির সাথে স্থানীয় সরকারের সংলাপ অনুষ্ঠিত জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত দিঘলিয়ায় নবাগত অফিসার ইনচার্জের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন উপজেলার সাংবাদিকবৃন্দ শার্শার বেনাপোল সহ সব বাজারে ৩০০ টাকার কাচাঁ মরিচ ১০০ টাকায় বিক্রি হচ্ছে, ১০ দিনে ২৩৩ টন আমদানি

হাসপাতালটি এলাকার জনসাধারণের জন্য আশীর্বাদ -মন্ত্রিপরিষদ সচিব

  • প্রকাশিত: শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: যশোর জেলার চৌগাছা উপজেলার ২৫০ শয্যা বিশিষ্ট ডা. আনিসুজ্জামান হাসপাতালের উদ্বোধন ও বৈজ্ঞানিক সেমিনার শুক্রবার হাসপাতালের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
প্রধান অতিথি বলেন, দেশের কোন উপজেলায় ২৫০ শষ্যা বিশিষ্ট হাসপাতাল নাই। চৌগাছাবাসির জন্য এটি একটি আশীর্বাদ। গরীর অসহায় মানুষেরা দেশের শীর্ষ ও আধুনিক চিকিৎসা সেবা এখন এই প্রতিষ্ঠান থেকেই পাবেন। দক্ষিণাঞ্চলের মানুষের এখন আর উন্নত চিকিৎসা সেবার আশায় বিদেশগামী হওয়ার প্রয়োজন নাই। সেবামূলক এই প্রতিষ্ঠানের একমাত্র লক্ষ্য আপামর জনসাধারণের চিকিৎসা সেবা প্রদান। তাই একমাত্র সকলের সহযোগিতার মাধ্যমে এ হাসপাতালের প্রচার- প্রচারণাকে আরো বৃদ্ধি করা প্রয়োজন।
অনুষ্ঠানে খুলনা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হুসাইন শওকত, যশোর জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাসুদ রানা ও খুলনার সাবেক সিভিল সার্জন ডা. এ এস এম আব্দুর রাজ্জাক বক্তব্য রাখেন। এতে সভাপতিত্ব করেন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানুজ্জামান (রাহিন)।
পরে মন্ত্রিপরিষদ সচিব চৌগাছা সমিতি ঢাকা আয়োজিত অসহায় ও দুস্থদের মাঝে হুইল চেয়ার বিতরণ ও ফজলুল হক দাখিল মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews