1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
ইরানে মার্কিন ‘ইউরেনিয়াম চুরি’র চেষ্টা ও অভিযান ব্যর্থের দাবি তেহরানের জাতীয় সংসদে ৭টি বিল পাস, নতুন উত্থাপন ৪টি প্রত্যেক নাগরিকের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ-রাষ্ট্রপতি পাইকগাছায় সোলাদানা সড়ক উন্নয়ন কাজের উদ্বোধন খুলনা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ১৫ হাজার ইয়াবাসহ দুই মাদক পাচারকারী আটক শার্শায় পিআইও রঞ্জুর বিরুদ্ধে মানববন্ধন-বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান পাইকগাছায় ইউএনও’র অভিযানে অবৈধ নেট-পাটা উচ্ছেদ বাগেরহাটে তথ্য অধিকার ও জবাবদিহিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত সীতাকুণ্ডে কোস্টগার্ডের যৌথ অভিযানে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫

ভোলায় কোস্টগার্ডের পৃথক অভিযানে অস্ত্র গুলিসহ দুই সন্ত্রাসী গ্রেফতার

  • প্রকাশিত: সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

মনির হোসেন:: ভোলায় দুটি পৃথক অভিযানে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র,৭ রাউন্ড তাজা গোলা ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ১ জন দুর্ধর্ষ ডাকাত এবং ১ জন কুখ্যাত সন্ত্রাসীকে আটক করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

৭ অক্টোবর সোমবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট সিয়াম-উল-হক।

তিনি বলেন, বেশকিছুদিন ধরে ভোলা জেলার সদর উপজেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে মোঃ কামাল এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত এবং মোসলেহ উদ্দিন এর নেতৃত্বে একটি সন্ত্রাসী দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজী, জমিদখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণরা কোস্টগার্ডের নিকট সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে, গোপন সংবাদের ভিত্তিতে ৭ অক্টোবর সোমবার আনুমানিক রাত সাড়ে ১২টা হতে ৩টা ৩০মিনিট পর্যন্ত বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলার অপারেশন দল ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার সদর উপজেলার দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ি এবং সদর উপজেলাধীন ইলিশা বাজার সংলগ্ন এলাকায় ২টি পৃথক অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকা হতে পৃথক দুইটি বাড়ি তল্লাশী করে ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৭ রাউন্ড তাজা গোলা, বিপুল পরিমান দেশীয় অস্ত্র ও ১টি মোবাইলসহ দুর্ধর্ষ কালা ডাকাত বাহিনীর সক্রিয় সদস্য মোঃ কামাল (৫০) এবং কুখ্যাত সন্ত্রাসী মোসলেহ উদ্দিন (৫৬) কে আটক করা হয়। আটককৃত ডাকাত ভোলা জেলার সদর উপজেলাধীন দক্ষিণ দিঘলদী ইউনিয়ানের রাড়ী বাড়ির বাসিন্দা মোখলেছ ও সন্ত্রাসী ভোলা জেলার সদর উপজেলার ইলিশার বাসিন্দা মৃত মোজাম্মেল এর ছেলে। পরবর্তীতে আটককৃত দুই সন্ত্রাসীকে জব্দকৃত সকল আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট