শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস কমালো বিশ্বব্যাংক

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪
  • ৭০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: রাজনৈতিক পটপরিবর্তন ও অর্থনৈতিক সংকটের কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি আগের দেওয়া পূর্বাভাসের চেয়ে ১ দশমিক সাত শতাংশ কম হবে বলে আশঙ্কা করছে বিশ্বব্যাংক।

নতুন প্রেক্ষাপটের কারণে চলতি অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সংশোধনী দিয়ে আন্তর্জাতিক দাতা সংস্থাটি বলছে, এই প্রবৃদ্ধি হবে চার শতাংশ।

এর আগের পূর্বাভাসে পাঁচ দশমিক সাত শতাংশ বলেছিল সংস্থাটি।

২০১৯-২০ অর্থবছরের পর এটি বিশ্বব্যাংকের সংশোধিত প্রক্ষেপণের মধ্যে সর্বনিম্ন প্রবৃদ্ধির হার এটি।

তবে আগামী অর্থবছরে প্রবৃদ্ধি সাড়ে পাঁচ শতাংশ হবে বলে পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। মালদ্বীপের পাশাপাশি বাংলাদেশের জন্যও বিশ্বব্যাংক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে দিয়েছে।

গত জুলাই ও আগস্টে রাজনৈতিক অস্থিরতার কারণে সরবরাহ ব্যবস্থা বাধাগ্রস্ত হয়েছে উল্লেখ করে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির পূর্বাভাস পাঁচ দশমিক এক শতাংশে নামিয়ে আনার দুই সপ্তাহ পর বিশ্বব্যাংকের এই সংশোধনী এলো।

বিশ্বব্যাংক গত অর্থবছরে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমিয়ে পাঁচ দশমিক দুই শতাংশ করেছিল। তা সরকারের অস্থায়ী প্রাক্কলন পাঁচ দশমিক ৮২ শতাংশের তুলনায় কম।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews