1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান ট্রাম্পের আলটিমেটামে পেজেশকিয়ানের চ্যালেঞ্জ, মধ্যপ্রাচ্যে কি মহাপ্রলয় আসন্ন? জ্বালানি তেল নিয়ে মিথ্যাচার করছে সরকার-রুমিন ফারহানা বিডা-বেপজাসহ ৬ সংস্থা বিলুপ্ত করে গঠিত হচ্ছে ‘বিনিয়োগ উন্নয়ন সংস্থা’ বাসে ৬৪ শতাংশ ও লঞ্চে দেড়গুণ ভাড়া বাড়ানোর প্রস্তাব সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী খুলনা ও বাগেরহাট হাম-রুবেলা ক্যাম্পেইন উপলক্ষ্যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত পাইকগাছায় হাম-রুবেলা ক্যাম্পেইন বাস্তবায়নে সমন্বয় সভা অনুষ্ঠিত

পূজায় ৩৫টি অপ্রীতিকর ঘটনায় আটক ১৭-আইজিপি

  • প্রকাশিত: শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৫৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলাম বলেছেন, এবারের দুর্গাপূজা অনেক চ্যালেঞ্জিং ছিল। অনেকেই দুর্গাপূজা ঘিরে শঙ্কা প্রকাশ করেছেন। আমরা পূজা শুরুর আগেই আপনাদের আশ্বস্ত করেছি; শান্তিপূর্ণভাবে পূজা উদযাপিত হবে। এবার দুর্গাপূজা অনেক জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হচ্ছে।

বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা ঘটেছে উল্লেখ করে আইজিপি বলেন, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) রাতে রাজধানীর বনানী পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন আইজিপি।

তিনি বলেন, প্রত্যেক ধর্মের মানুষের নিজ নিজ ধর্ম পালনের অধিকার সংবিধানস্বীকৃত। মুষ্টিমেয় কিছু অপরাধী ছাড়া বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। আমরা শান্তিপ্রিয় মানুষের পাশে রয়েছি। যারা অপরাধী তাদেরকে আইনের আওতায় আনতে পুলিশ বদ্ধপরিকর।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, দেশে ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, প্রতিটি ঘটনায় আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এখন পর্যন্ত ৩৫টি অপ্রীতিকর ঘটনায় ১১টি মামলা ও ২৪টি জিডি হয়েছে। এসব ঘটনায় ১৭ জনকে আটক করা হয়েছে।

পরে আইজিপি বসুন্ধরা এবং উত্তরায় দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন এবং পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট