1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

খুলনায় কাঁচাবাজারে বিশেষ টাস্কফোর্সের তদারকি

  • প্রকাশিত: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধি:: নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা ও বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ টাস্কফোর্স এর একটি টিম শনিবার সন্ধ্যায় খুলনা নগরীর ময়লাপোতায় কাঁচাবাজার তদারকি করে।
অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মীর আলিফ রেজার নেতৃত্বে একটি টিম বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করে। এসময় নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে চাল, আলু, ডাল, আটা, কাঁচামরিচ, শাক-সবজি, ইলিশসহ বিভিন্ন রকমের মাছ ও মুরগির বাজার তদারকি করা হয়। টিমের সদস্যগণ মূল্য তালিকা টাঙানোসহ পণ্য ক্রয়-বিক্রয়ের রসিদ খতিয়ে দেখেন। মূল্য তালিকা সঠিকভাবে না টাঙানোয় তদারকি টিম বিভিন্ন দোকানের মালিকদের সতর্ক করার পাশাপাশি দিকনির্দেশনা দেয়।
বাজার তদারকির সময়ে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ ওয়ালিদ বিন হাবিবসহ সন্ধ্যা বাজার কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট