1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার প্রথম বৈঠক অনুষ্ঠিত দেশের আকাশে রমজানের চাঁদ, রোজা শুরু কাল পবিত্র রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীলূু রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা পাইকগাছায় মহান শহীদ দিবস পালনে প্রস্তুতিমূলক সভা খুলনায় দলিতের আয়োজনে নিরাপদ পানি ব্যবহার সম্পর্কিত জ্ঞান বিনিময় কর্মশালা টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ৯৫ হাজার পিস ইয়াবা জব্দ পাইকগাছায় সিটিসিআরপি প্রকল্পে নির্মিত সড়ক পরিদর্শনে পৌর প্রশাসক বাগেরহাটে গনি সরদার হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন পাইকগাছায় ‘শিকড় শিখন কেন্দ্র’ পরিদর্শনে শিক্ষা কর্মকর্তা মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালি ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশিত: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৮৪ বার পড়া হয়েছে

দাকোপ প্রতিনিধি:: আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন উপলক্ষে দাকোপ উপজেলার তিলডাঙ্গা ইউনিয়নের কাকড়া বুনিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে এক বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
এসবিআরআর প্রজেক্ট ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে সোমবার (১৪ অক্টোবর ) দুপরে অনুষ্ঠিত সভায় স্থানীয় সকল শ্রেণী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। হেলদি রেস্পেক্টর কামিনীবাসিয়া এফডব্লিুউসি মোঃ সাজেদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও প্রজেক্ট ইন্সপেক্টর অফিসার শেখ আব্দুল কাদের। র‌্যালি ও আলোচনা শেষে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ সময় কাকড়াবুনিয়া সিরাজিয়া দাখিল মাদ্রাসার ৩০ জন শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চিত্রাংকন শেষে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের ৩০ জনের মধ্য থেকে তিনজনকে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করায় তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। সভাটি পরিচালনা করেন এসডিআরআর প্রজেক্ট অফিসার মোসাঃ ফারহানা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট