1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

দুইদিনে ভারত থেকে বেনাপোল দিয়ে এলো ৫‘শ ৯৩ টন কাঁচা মরিচ

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৪৫ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: দু‘দিনে বেনাপোল দিয়ে ভারত থেকে এলো ৫শ‘ ৯৩ টন কাঁচা মরিচের বিশাল চালান।

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকাল ৫টা পর্যন্ত সময়ে ভারত থেকে এসেছে ১০ টন ৯৫৬ কেজি কাচাঁ মরিচ। গতকাল সোমবার সন্ধ্যা পর্যন্ত সময়ে ভারত থেকে ৫৮১ টন ৯৭০ কেজি কাচাঁ মরিচ আমদানি হয়। এ নিয়ে গত দুইদিনে ৫৯৩ টন কাঁচা আমদানি হয়েছে।

দেশে অস্থিতিশীল কাঁচা মরিচের বাজার যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে সে মুহূর্তে কাঁচা মরিচের জোগান দিতে এগিয়ে এলো প্রতিবেশী দেশ ভারত। ভারতে দুর্গাপুজার কারনে বেনাপোল ও পেট্রাপোল বন্দর বন্ধ ছিল ৫ দিন। গত সোমবার বন্দর সচল হওয়ায় একদিনেই ভারত থেকে ৫০ ট্রাকে এসেছে ৫৮১ টন ৯৭০ কেজি কাঁচা মরিচ। ইতোমধ্যে বেনাপোল বন্দর থেকে কাঁচা মরিচের চালান খালাশ করে নিয়ে গেছে আমদানিকারকরা।

বেনাপোল কাস্টমস থেকে প্রাপ্ত তথ্যে জানা যায়, দেশের ২৮ জন আমদানিকারক সোমবার প্রায় তিন কোটি ৩৪ লাখ টাকা মূল্যে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি করেন। প্রতিটনের আমদানি মূল্য ৬০ হাজার টাকা। আমদানি শুল্ক প্রায় ৩৬ হাজার টাকা হিসাবে প্রতি কেজির আমদানি মূল্য ৬০ টাকা এবং শুল্ক ৩৬ টাকা।

বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মাসুদুর রহমান জানান, আজ মঙ্গলবার বিকেল ৫টা পর্যন্ত সময়ে এক ট্রাকে ১০ টন ৯৫৬ কেজি কাঁচা মরিচ বন্দরে প্রবেশ করেছে। এর আগে গতকাল সোমবার ৫০ ট্রাকে ৫৮১ টন ৯৭০ কেজি কাচাঁ মরিচ আমদানি হয়। যা শুল্ক করাদি পরিশোধ করে আগেই মরিচ বোঝাই ট্রাক বন্দর এলাকা ত্যাগ করেছে বলে তিনি জানান।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট