1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

মোংলায় শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগীতায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

  • প্রকাশিত: মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৫৬ বার পড়া হয়েছে

মনির হোসেন, মোংলা:: শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের সহযোগিতায় মোংলার ৩ শতাধিক চক্ষু রোগীকে বিনামূল্যে চিকিৎসা সহায়তা দিয়েছে বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতাল।

১৫ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত শেখ আব্দুল হাই সাহেবের বাড়ির সামনে স্থাপিত দৃষ্টিদান কমিউনিটি ভিশন সেন্টারে বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা দেয়া হয়। ৩ শতাধিক রোগীর মধ্যে ৪৮ জনকে চোখের ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়। ১৬ অক্টোবর তাদের চোখের ছানি অপারেশন ও লেন্স স্হাপন শেষে মোংলা পৌঁছে দেয়া হবে।

শেখ আব্দুল হাই ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শেখ মোঃ কামরুজ্জামান জসিম জানান এ পর্যন্ত প্রায় ৫৫০ জন চক্ষু রোগীর ছানি অপারেশন করা হয়েছে। এজন্য তিনি দৃষ্টিদান চক্ষু হাসপাতাল ও শেখ আব্দুল হাই ফাউন্ডেশন মোংলা এর সকল স্বেচ্ছাসেবককে ধন্যবাদ জানিয়েছেন। বিনামূল্যে অক্সিজেন সেবা, রক্ত সহায়তা, চিকিৎসা সেবাসহ সাধারণ মানুষের জন্য সকল সেবামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট