1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের যাতায়াতের রাস্তা বন্ধের অভিযোগ

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৩১২ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়ায় পূর্ব শত্রুতার জের ধরে ঘেরাবেড়া দিয়ে প্রতিপক্ষের যাতায়াতের রাস্তা বন্ধ করে দেয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর ছয়টার দিকে টিপনা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

থানায় লিখিত অভিযোগ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, উপজেলার খর্ণিয়া ইউনিয়নের টিপনা এলাকার মতিয়ার রহমান গাজীর সাথে এক‌ই এলাকার আনন্দ অধিকারীর জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তার‌ই জের ধরে ঘটনার দিন ভোরে মতিয়ার গাজী তার দলবল নিয়ে আনন্দ অধিকারি ও তার তিন সহোদরের বাড়ি থেকে বের হ‌ওয়া একমাত্র রাস্তা ঘেরাবেড়া দিয়ে আটকিয়ে দেয়। এতে অবরুদ্ধ হয়ে পড়ে ওই চার পরিবার। এতে বাঁধা দিলে তাদের বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে বলে তারা জানান। খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক তার নির্দেশে গ্রামপুলিশ দিয়ে ঘেরাবেড়া অপসারণ করে দেয়। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত মতিয়ার গাজী বলেন, উল্লেখিত আমার নামীয় জমি আমি দখলে ছিলাম। কিš‘ বিগত সরকারের আমলে ক্ষমতার দাপটে প্রতিপক্ষ দখল করে নেয়। তাই আমার জমিতে আমি গিয়েছি। ঘটনা প্রসঙ্গে ওসি শাহিনুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট