1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
সর্বশেষ :
বাগেরহাটে অর্থ সহায়তা পেলেন সু‌বিধাব‌ঞ্চিত ২৫ প্রান্তিক নারী গেরহাটে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন পাইকগাছায় পানি পরীক্ষা ল্যাবের উদ্বোধন শার্শায় ৪ টি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা পাইকগাছায় হাম-রুবেলা টিকাদানের উদ্বোধন; প্রায় ২১ হাজার শিশুকে টিকার লক্ষ্যমাত্রা চট্টগ্রামের কর্ণফুলীতে যৌথ অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই বোটসহ ১১ জনকে আটক করেছে নৌবাহিনী ভোলায় কোস্টগার্ডের অভিযানে অস্ত্র-গুলিসহ দুই ডাকাত আটক মেসির জোড়া গোলে মায়ামির রুদ্ধশ্বাস জয় অবরোধ না তুললে পাকিস্তানে প্রতিনিধি দল পাঠাবে না ইরান

বাংলাদেশসহ ৩ দেশের ওয়ার্ক পারমিট স্থগিত করল ইতালি

  • প্রকাশিত: শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৯০ বার পড়া হয়েছে

ডেস্ক:: বাংলাদেশসহ তিন দেশের নাগরিকদের জন্য ওয়ার্ক পারমিটের বৈধতা স্থগিত করেছে ইতালি সরকার। এবার আইন প্রণয়ন করে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

এবার আইন করে বাংলাদেশসহ শ্রীলঙ্কা ও পাকিস্তানের নাগরিকদের ওয়ার্ক পারমিট ভিসা প্রদান স্থগিত ঘোষণা করেছে।

ভুয়া ও জাল কাগজপত্রের সংখ্যা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে বৃহস্পতিবার ঢাকায় ইতালি দূতাবাস থেকে জানানো হয়।

ইতালি দূতাবাস জানায়, ইতালি সরকারের নতুন আইনের অধীনে চলতি বছরের ১১ অক্টোবর থেকে এ আইন কার্যকর হয়েছে। স্পোর্টেলো ইউনিকো (এসইউআই)-এর যাচাইকরণ প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত কোনো ধরনের ওয়ার্ক ভিসা ইস্যু করা হবে না। যাচাইকরণের পরেই সংশ্লিষ্টদের কাছে ওয়ার্ক ভিসা দেয়া হবে। যাচাইকরণের জন্য অপেক্ষমাণ আবেদনকারীদের পাসপোর্ট আগামী ২০ অক্টোবর থেকে ফেরতের কার্যক্রম শুরু হবে এবং আবেদনকারীদের ভিএফএস গ্লোবালের মাধ্যমে এসএমএস বা ই-মেইলে জানানো হবে কবে তারা পাসপোর্ট নিতে পারবেন।

ইতালি দূতাবাস আরও জানায়, যেসব প্রার্থীর নুলা ওস্তা নিশ্চিত হয়েছে, তাদের জন্য ইতিমধ্যে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টগুলোও বাতিল করা হয়েছে। নতুন কোনো অ্যাপয়েন্টমেন্টও দেয়া হবে না বলে জানিয়েছে দূতাবাস। নিয়োগকর্তা ও আইনজীবীদেরও নুলা ওস্তার যাচাইকরণের জন্য দূতাবাস বা ভিএফএস গ্লোবালে যোগাযোগ না করতে অনুরোধ করা হয়েছে, কারণ এ প্রক্রিয়াটি ইতালিতেই সম্পন্ন হবে। যাদের নুলা ওস্তার যাচাইকরণ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে, তাদের পাসপোর্ট জমা দেয়ার প্রক্রিয়াও ভিএফএস গ্লোবালের মাধ্যমে সম্পন্ন হবে।

এদিকে, অন্যান্য ভিসা যেমন ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়াগুলো অপরিবর্তিত থাকবে বলে জানায় ইতালি দূতাবাস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট