1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের শুভেচ্ছা বিনিময় তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন মন্ত্রী-প্রতিমন্ত্রী পদমর্যাদায় প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা নিয়োগ ভারতে পালানোর সময় হত্যা মামলার দুই সহোদর বেনাপোলে গ্রেপ্তার জন্ম–মৃত্যু নিবন্ধন সেবায় গতি আনতে পাইকগাছায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গভীর সমুদ্র থেকে ইঞ্জিন বিকল বোটসহ ৯ জেলে উদ্ধার ৭ মাসে কন্টেইনার হ্যান্ডলিংয়ে মোংলা বন্দরের রেকর্ড বেনাপোল বন্দর দিয়ে ২১০০ মেট্রিক টন চাল আমদানি নির্বাচনী বাটোয়ারা নিয়ে মাহফুজ আলমের বিস্ফোরক পোস্ট

ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্রসহ ডাকাত আটক

  • প্রকাশিত: রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার পড়া হয়েছে

মনির হোসেন:: কোস্টগার্ড দক্ষিণ জোন অধিনস্ত বিসিজি বেইস ভোলার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ভোলার দৌলতখান উপজেলার খায়েরহাট সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ কুখ্যাত জলদস্যু সিরাজ বাহিনীর একজন সক্রিয় সদস্যকে আটক করেছে।

কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি ২০ অক্টোবর রবিবার দুপুরে এতথ্য নিশ্চিত করেন।

তিনি বলে বেশকিছুদিন ধরে ভোলা জেলার তুলাতলি ও ইলিশা এলাকার মেঘনা নদীতে এবং তৎসংলগ্ন চরে গোলাম হায়দার শোভন এর নেতৃত্বে একটি কুখ্যাত ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। ভুক্তভোগী স্থানীয় জনসাধারণ কোস্ট গার্ডের সাহায্য চাইলে কোস্ট গার্ড উক্ত এলাকাসমূহে তৎপরতা বৃদ্ধি করে। ফলশ্রুতিতে ২০ অক্টোবর রবিবার গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা কর্তৃক কোস্ট গার্ড ও বাংলাদেশ পুলিশ এর সমন্বয়ে ভোলা জেলার দৌলতখান উপজেলার খায়েরহাট বাজার সংলগ্ন এলকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উক্ত এলাকা হতে গোলাম হায়দার শোভন (৪০) কে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ৯টি দেশীয় অস্ত্র, ১টি মোবাইল, ফাকা স্বাক্ষরসহ ব্যাংক চেক ও দলিল, ১টি পাসপোর্ট, বিদেশী মুদ্রা (৪ ডলার ও ১০০ রুপি) এবং ১টি ভুয়া সিআইডি পুলিশের আইডি কার্ডসহ আটক করা হয়। আটককৃত ডাকাতকে জব্দকৃত সকল আলামতসহ দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের জান ও মালের নিরাপত্তা প্রদানের জন্য এরূপ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট