রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
নতুন রাষ্ট্রপতি নির্বাচন কবে, জানালেন আইনমন্ত্রী সেমিকন্ডাক্টর খাতকে অর্থনীতির প্রবৃদ্ধির চালিকাশক্তি করতে চায় সরকার মতামত, অনুমান ও অ্যাক্টিভিজম দিয়ে সাংবাদিকতা হয় না -তথ্যমন্ত্রী তারেক রহমানের আহ্বানে খুলনা মহানগর যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি গুজব থেকে সৃষ্ট বিশৃঙ্খলার বিষয়ে সকলকে সচেতন থাকতে হবে -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ দিঘলিয়ায় জমিজমা সংক্রান্ত বিরোধে প্রাণনাশের হুমকিতে সংবাদ সম্মেলন চুকনগরে জেলা পরিষদের বৈধ ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস জেলা পরিষদ প্রশাসক বাপ্পি’র দস্যুদের হাত থেকে সুন্দরবনে শান্তি ফিরিয়ে আনতে কাজ করছে সরকার বাগেরহাটে স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, অনিয়মে ক্ষোভ প্রকাশ

শেখ হাসিনার পদত্যাগের কোনো লিখিত প্রমাণ নেই-রাষ্ট্রপতি

  • প্রকাশিত: সোমবার, ২১ অক্টোবর, ২০২৪
  • ২১৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কোনো লিখিত প্রমাণ নেই বলে জানিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

রোববার দৈনিক মানবজমিনের রাজনৈতিক ম্যাগাজিন ‘জনতার কথা’য় এ তথ্য প্রকাশিত হয়।

মানবজমিনের সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে রাষ্ট্রপতি বলেন, আমি শুনেছি যে তিনি (শেখ হাসিনা) পদত্যাগ করেছেন। কিন্তু আমার কাছে এর কোনো লিখিত প্রমাণ নেই। অনেক চেষ্টা করেও আমি কোনো প্রমাণ পাইনি। হতে পারে তিনি পদত্যাগপত্র লেখার সময় পাননি।

৫ আগস্টের ঘটনার বর্ণনা করে রাষ্ট্রপতি বলেন, ৫ আগস্ট সকাল সাড়ে ১০টার দিকে গণভবন থেকে একটা ফোন আসে যে প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করবেন। এটা শোনার পর সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়। কিন্তু ঘণ্টাখানেক পর ফোন করে জানানো হয়, তিনি আসবেন না।

মো. সাহাবুদ্দিন বলেন, চারদিকে অস্থিরতা চলছিল। আমি জানতাম না কী ঘটতে যাচ্ছে। গুজবে বিশ্বাস হচ্ছিল না। তাই আমার সামরিক সচিবকে বলি খোঁজ নিতে। কিন্তু তার কাছেও কোনো তথ্য ছিল না।

রাষ্ট্রপতি বলেন, আমরা অপেক্ষা করছিলাম ও টিভিতে চোখ রাখছিলাম। এ বিষয়ে (পদত্যাগের) কোথাও কোনো সংবাদ নেই। আমি শুনেছি যে তিনি (শেখ হাসিনা) দেশত্যাগ করেছেন। কিন্তু তিনি আমাকে কিছু জানাননি।

পদত্যাগপত্রের বিষয়ে রাষ্ট্রপতি বলেন, কয়েক দিন পর মন্ত্রিপরিষদ সচিব আমার কাছে শেখ হাসিনার পদত্যাগপত্র সংগ্রহের জন্য আসে। আমি তাকে বলি, আমিও এটা খুঁজছি।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews