1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ,নতুন বাংলাদেশের পথপ্রদর্শক তারেক রহমান! নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকবে পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের ৬ হাজারি ক্লাবে মুশফিক

  • প্রকাশিত: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
  • ২১৫ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: টেস্টে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম নাম লেখালেন আরেকটি অনন্য কীর্তিতে। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট ক্রিকেটে ৬ হাজারি ক্লাবে ঢুকেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্টে বাংলাদেশের দ্বিতীয় ইনিংসে এই মাইলফলক স্পর্শ করেন মুশফিক। ৩৩ রানে অপরাজিত আছেন মুশফিক।

দ্বিতীয় ইনিংসে ব্যাট করার আগে ৬ হাজার থেকে ৩০ রান দূরে ছিলেন ডানহাতি এই ব্যাটার। এখন তার টেস্ট রান ৬,০০৩। ক্যারিয়ারের ৯৩তম টেস্টে এসে এই মাইলফলকে নাম লেখালেন মুশফিক।

মুশফিকের আগে টেস্টে ৬ হাজারি ক্লাবে ঢুকতে পারেননি বাংলাদেশের আর কোনো ব্যাটার। ৫ হাজারি ক্লাবে আছেন তামিম ইকবাল। ৭০ টেস্টে ৫,১৩৪ রান নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে দেশসেরা ওপেনার।

৪ হাজারি ক্লাবে আছেন বাংলাদেশের দুইজন-সাকিব আল হাসান এবং মুমিনুল হক। সাকিব ৭১ টেস্টে করেছেন ৪,৬০৯ রান, মুমিনুল ৬৬ টেস্টে ৪,২৬৯। ৫০ টেস্টে ৩,০২৬ রান নিয়ে পঞ্চম স্থানে সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।

 

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট