1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ,নতুন বাংলাদেশের পথপ্রদর্শক তারেক রহমান! নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকবে পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিতলো পাকিস্তান

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৫৪ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক:: মুলতানে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট হেরে চরম সমালোচনার মুখে পড়ে পাকিস্তান। এরপর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা আনে স্বাগতিকরা। রাওয়ালপিন্ডিতে সিরিজের শেষ টেস্টে সাজিদ খান ও নোমান আলির ঘূর্ণিতে ইংল্যান্ডকে ৯ উইকেটে হারিয়েছে পাকিস্তান। এই জয়ে ২-১ এ সিরিজ নিজেদের করে নিয়েছে শান মাসুদের দল।

নিজেদের প্রথম ইনিংসে ২৬৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। জবাবে ব্যাট করতে নেমে সৌদ শাকিলের সেঞ্চুরিতে ৩৪৪ রানে অলআউট হয় পাকিস্তান। ২২৩ বলে ১৩৪ রান করেন শাকিল। ৭৭ রানের লিড পায় স্বাগতিকরা।

৭৭ রানে পিছিয়ে থেকে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দুই পাক স্পিনার সাজিদ ও নোমানের তোপের মুখে পড়ে ইংলিশ ব্যাটাররা। এই পাক স্পিনারের ঘূর্ণিতে মাত্র ১১২ রানে গুটিয়ে যায় ইংল্যান্ড। দলের পক্ষে জো রুট করেন সর্বোচ্চ ৩৩ রান। পাকিস্তানের পক্ষে নোমান ৬টি ও সাজিদ নেন ৪টি উইকেট।

জয়ের পাকিস্তানের লক্ষ্য দাঁড়ায় মাত্র ৩৬ রানের। ছোট্ট এই লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩ ওভার ১ বলে ১ উইকেট হারিয়ে জয় তুলে নেয় পাকিস্তান। ৬ বলে ২৩ রানে অপরাজিত থাকেন পাক অধিনায়ক শান মাসুদ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট