1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

পাইকগাছায় বিনামুল্যে চক্ষু চিকিৎসা পেল ৫ শতাধিক মানুষ

  • প্রকাশিত: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:: খুলনার পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের খড়িয়া নবারুন মাধ্যমিক বিদ্যালয়ে (বিনাপানি) প্রায় ৫শ মানুষ কে বিনামুল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) খড়িয়া আলোকিত সমাজ কর্তৃক আয়োজিত চক্ষু সেবা ক্যাম্পে দিনব্যাপী স্থানীয় পাঁচ শতাধিক মানুষের চক্ষু পরীক্ষা ও চিকিৎসা সেবা প্রদান করা হয়।

সকালে এই চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন সাংবাদিক রাবিদ মাহমুদ চঞ্চল। খড়িয়া আলোকিত সমাজ এর আয়োজনে এবং সাতক্ষিরা গ্রামীন চক্ষু হাসপাতালের সহায়তায় এই চক্ষু ক্যাম্পে অংশ নেওয়া সব রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র, ওষুধ, চশমা বিতরণ করা হয়। এছাড়া চোখে ছানি পড়া ১০০ রোগীকে অপারেশনের জন্য বাছাই করেন চিকিৎসকরা।

সাতক্ষিরা গ্রামীন চক্ষু হাসপাতালের চিকিৎসক ডাঃ সুষ্মিতা মন্ডল তন্নী এমবিবিএস (আর ইউ), আরাফাত হোসেন, রাশিদুজ্জামান, তপন কুমার, জুই গোলদার, সালমা খাতুন, মহুয়া, নাহার, প্রিয়াঙ্কাসহ কর্মকর্তা-কর্মচারীদের ১২ জনের একটি টিম বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করেন।

আগামী রবিবার ওই হাসপাতলে বাছাই করা রোগীদের পর্যায়ক্রমে চোখের ছানি অপারেশন করা হবে।

খড়িয়া আলোকিত সমাজ এর সার্বিক সহযোগিতা করেন আবু হোসেন আবদার, হারুন অব রশীদ, কামাল হোসেন লাভলু, বিপ্লব সরকার, শফিকুল ইসলাম শফি, মুজাহিদ ইসলাম শাওন, হযরত আলী, বাদল সানা, ছামাদ গাজী, তৈয়েবুর, তানভীর, আকরাম ও সুজন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট