1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সৌদির মার্কিন বিমানঘাঁটি ও বাহরাইনে পঞ্চম নৌবহরে হামলার দাবি আইআরজিসির খেই হারিয়ে ফেলেছেন ট্রাম্প, সামনে কঠিন চার পথ জ্বালানি তেল নিয়ে বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার আহ্বান সরকারের ২৫ মার্চ কালরাত,এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন পাম্পে নেই তেল, খোলা বাজারে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল মোংলায় অস্ত্র ও গুলিসহ বনদস্যু ছোট সুমন বাহিনীর সদস্য আটক ইরানের হামলায় লণ্ডভণ্ড ইসরায়েলের আরাদ শহর, নিহত অন্তত ৬ পর্যটকে মুখর কক্সবাজার সমুদ্র সৈকত, শত কোটি টাকার ব্যবসার প্রত্যাশা পরিবহনব্যবস্থা নিরাপদ করতে জরুরি ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর

ডুমুরিয়ার সিঙ্গার বিলে ৩০ হাজার বিঘা জমি পানির নিচে,৮৫টি পরিবার পানিবন্দি

  • প্রকাশিত: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

অরুণ দেবনাথ, ডুমুরিয়া (খুলনা )প্রতিনিধি:: খুলনার ডুমুরিয়ায় সিঙ্গা-চহেড়া সুইস গেট দিয়ে পানি নিষ্কাশন না হ‌ওয়ায় সিঙ্গার বিলে ৩০ হাজার বিঘা জমি পানির নিচে নিমজ্জিত হয়েছে। ভেসে গেছে ১০ হাজার মৎস্য ঘের,কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ। পানিবন্দি রয়েছে ৮৫টি পরিবার। তবে পানি উন্নয়ন বোর্ড,বিএডিসি ও স্থানিক ইউপি চেয়ারম্যান পানি নিষ্কাশনে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন বলে জানা গেছে।

সরেজমিনে গিয়ে একাধিক ব্যক্তির সাথে কথা বলে জানা যায়, উপজেলার ২৫নং পোল্ডারের আওতাধীন খর্ণিয়া ইউনিয়নে বিল সিঙ্গা বৃহত্তর একটি বিল। এ বিলে খর্ণিয়া ও রুদাঘরা ইউনিয়নে ৩০ হাজার বিঘা আবাদি জমি রয়েছে। বর্ষা মৌসুমে সিঙ্গানদী দিয়ে চহেড়া,রানাই,আঙ্গারদহা,টিপনা , মধুগ্রাম সহ ১০/১২টি গ্রামের পানি চহেড়া-সিঙ্গা সুইস গেট দিয়ে নিস্কাশন হয়ে আসছে দীর্ঘদিন ধরে। বিগত ৩/৪ বছর সুইস গেটের বাহির মুখ পলি পড়ে ভরাট হয়ে যাওয়ায় পানি নিস্কাশনে দারুন বিঘ্ন ঘটায় প্রতি বছর গ্রামবাসীরা সেচ্ছাশ্রমের মাধ্যমে পলি অপসারণ করে আসছে । চলতি মাসের প্রথম দিকে প্রবল ও ভারী বর্ষণের ফলে এ বিলটি জলাবদ্ধতায় রুপ নেয়। এতে ভেসে যায় হাজার হাজার মৎস্য ঘের ও সবজি ক্ষেত। এছাড়া বিলসিঙ্গা গ্রামের ৮৫টি পরিবার পানি বন্দি হয়ে পড়েছে, বেড়েছে সাপের উপদ্রব। গ্রামে একটি মাত্র শিক্ষা প্রতিষ্ঠান সেটাও বন্ধ।সব মিলে প্রকৃতির সাথে লড়াই করে দুর্বিসহ জীবন যাপন করছেন তারা।

কথা হয় বিলসিঙ্গা গ্রামের নিতাই গাইন, রবিন বৈরাগী, সুভাষ বৈরাগী, মিন্টু বৈরাগী সহ একাধিক ভুক্তভোগীর সাথে। তারা বলেন,এক মাসের বেশি আমাদের গ্রামটা জলমগ্ন, অনেকেই তলিয়ে যাওয়া ঘরবাড়ি ছেড়ে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। গবাদি পশু ও হাঁস মুরগিগুলো খাদ্য অভাবে সস্তায় বিক্রি করে দিচ্ছে। আমরা অবহেলিত এ এলাকাটি দুর্গত এলাকা হিসেবে চিহ্নিত করার দাবি জানাচ্ছি সরকারের প্রতি। স্থানীয় খর্ণিয়া ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন দিদার বলেন, বৃহত্তর বিলসিঙ্গার পানি নিষ্কাশনের লক্ষে দুই ইউনিয়নের লোকজন নিয়ে বিল কমিটি গঠন করা হয়েছে, এবং পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে সুইস গেটের ভিতর ও বাহির মুখে পলি অপসারণ করা হচ্ছে। এছাড়া রাতদিন গ্রামবাসি কে সাথে নিয়ে বিল বাঁচানোর জন্য সেচ্ছাশ্রমে নিরলসভাবে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে বিএডিসি থেকে ৬টি সেচ মটর বরাদ্দ পেয়েছি। আশা করি মটর গুলো স্থাপন করা হলে দ্রুত পানি নিষ্কাশন হবে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ আতিকুর রহমান বলেন,বিলসিঙ্গার পানি নিস্কাশনের জন্য সুইস গেটের দুই মুখে স্কেভেটর দিয়ে ভরাট পলি অপসারণের কাজ চলছে এটা অব্যাহত থাকবে। এ প্রসঙ্গে বিএডিসি ক্ষুদ্র সেচ প্রকল্পের প্রধান প্রকৌশলী বদিউল আলম সরকার বলেন,ওই বিলের পানি নিষ্কাশনের জন্য ৬টি সেচ মটর বরাদ্দ দেয়া হয়েছে , বিদ্যুৎ সংযোগের জন্য একটু বিলম্ব হচ্ছে। এটা স্থাপন করা হলে দ্রুত পানি নিষ্কাশন হবে বলে আশা করি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট