শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

শীতে ৩ মন্ত্রণালয়ে এসি ব্যবহার না করার নির্দেশনা

  • প্রকাশিত: সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৬০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জ্বালানি সংকটের কারণে আসন্ন শীত মৌসুমে নিজ মন্ত্রণালয়সহ অন্যান্য মন্ত্রণালয়, দপ্তর এবং কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণযন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সোমবার জ্বালানি মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে জ্বালানিসংকট ছাড়াও বিদ্যুৎ সরবরাহে ঘাটতি রয়েছে। আসন্ন শীত মৌসুমে অর্থাৎ ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয় ও তাদের আওতাধীন দপ্তর, সংস্থা বা কোম্পানিগুলোকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের ব্যবহার যথাসম্ভব পরিহার করার নির্দেশনা দেওয়া হলো।

ফলে সেচের জন্য বিদ্যুৎ সরবরাহ, সার উৎপাদন এবং শিল্প কারখানায় গ্যাসের সরবরাহ বাড়ানো সম্ভব হবে বলে জানানো হয়।

এর আগে বিদ্যুতের ব্যবহার ২৫ শতাংশ কমানোর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সব মন্ত্রণালয়কে সরকার নির্দেশনা দিয়েছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews