1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
কৃষকের মুখে হাসি না ফুটলে দেশের উন্নয়ন সম্ভব নয়-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত করা হয়েছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা নগরীর বিভিন্ন সেকেন্ডারী ট্রান্সফার স্টেশন (এসটিএস) সরেজমিন পরিদর্শন করেন-নজরুল ইসলাম মঞ্জু। পাইকগাছায় অনুমোদনবিহীন ক্লিনিকে অভিযান; জরিমানা ও কারাদণ্ড খালগুলো দখলমুক্ত হলে ডুমুরিয়া অঞ্চলের জলাবদ্ধতা দূর হবে -জাতীয় সংসদের হুইপ সুন্দরবনের দস্যু নানা বাহিনীর কাছে জিম্মি থাকা ৬ জেলে উদ্ধার সৌদি আরবে ঈদ কবে হতে পারে জানা গেল বিজেপিপন্থী আরএসএস-এর ওপর মার্কিন কমিশনের নিষেধাজ্ঞার সুপারিশ ইরান-ইসরায়েল যুদ্ধ,১৭ দিনে ১৫ ইসরায়েলি নিহত, আহতের সংখ্যা ৯০০ ছাড়াল দেশে চালু হতে পারে ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

খুলনায় ওয়ার্কার্স ইউনিয়ন শ্রমিকদের মৃত্যু ফান্ডের টাকা আত্মসাতের প্রতিবাদে কর্মবিরতি

  • প্রকাশিত: মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম :: শ্রমিকদের মৃত্যু ফান্ডের টাকা আত্মসাৎ এর প্রতিবাদে মহেশ্বরপাশা খাদ্যবিভাগ ওয়ার্কার্স ইউনিয়ন এর শ্রমিক কর্মচারীরা কর্মবিরতি রেখে প্রতিবাদ সভা করেছে।
২৯ অক্টোবর মঙ্গলবার সকাল ১১ টায় এ প্রতিবাদ সভায় বক্তৃতায় শ্রমিক মোঃ ইউসুফ বলেন, মৃত্যু ফান্ডের টাকা যাদের কাছে আছে তারা এই টাকা পরিশোধ না করা পর্যন্ত আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। আজ মঙ্গলবারের মধ্যেই টাকা পরিশোধ না করলে আগামীকাল বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে যাবেন তারা। শ্রমিক আঃ রাজ্জাক বলেন, শ্রমিকরা মৃত্যু ফান্ডের টাকা পান না। শ্রমিকদের ভাই, মা-বোন মারা গেলে তাদের জমানো টাকা তাদের দেয়া হয় না। তাদের জমানো টাকা ইউনিয়নের ফিরোজ আহমেদ, শাহাদত মিনা আত্মসাৎ করেছে বলে জানান। তিনি আরো জানান,টাকা পরিশোধ না করা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য কর্মসূচি দিতে বাধ্য হবেন শ্রমিকরা।

প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন,মোঃ ইউসুফ, মোঃ কুদ্দুস, আব্দুস সোবাহান, মোঃ মজিদ হাওলাদার, মোঃ শাহ আলম, আব্দুল সালাম সরদার, মোঃ মখলু সরদার, মোঃ মোতালেব সরদার, আব্দুল কালাম সরদার, আব্দুল হাই সরদার, আব্দুল হাসান সরদার, মোঃ হান্নান সরদার, মোঃ শাহ আলম সরদার, আব্দুল মজিদ সরদার, অহিদুল সরদার, সুন্নাত সরদার, বজলু সরদার, আব্দুল মতিন সরদার সহ প্রমূখ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট