1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
দাকোপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন কোস্টগার্ডের নেতৃত্বে যৌথ অভিযানে অস্ত্র-গুলিসহ একজন আটক বিশ্ব গণমাধ্যমের বিশ্লেষণ,নতুন বাংলাদেশের পথপ্রদর্শক তারেক রহমান! নির্বাচনী মাঠে তৎপর আনসার বাহিনীর ১১৯১টি স্ট্রাইকিং টিম ১৭ বছরের নীরবতার জবাব দিতে নির্ভয়ে ভোটকেন্দ্রে যান-প্রধান উপদেষ্টা প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ খুলনা রিটার্নিং অফিসারের জরুরি গণবিজ্ঞপ্তি জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষে বেনাপোল স্থলবন্দরে ৩ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকবে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে বেনাপোল পেট্রাপোল ইমিগ্রেশন দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকবে পাইকগাছা উপজেলায় ৮৮টি ভোট কেন্দ্র, ৪৮৮টি বুথ; ৭৭ কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন

অলআউট হয়ে ফলোঅনে বাংলাদেশ

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৮৪ বার পড়া হয়েছে

স্পোর্টস ডেস্ক:: দ্বিতীয় দিনের তৃতীয় সেশনের শেষ দিকে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। এতেই শঙ্কা ছিল ফলোঅনে পড়ার। তৃতীয় দিনের শুরুতেই আরও চার উইকেট হারিয়ে সেই শঙ্কা আরও বাড়িয়ে দেয় টাইগার ব্যাটাররা। দলের এমন বিপর্যয়ের মধ্যেও ব্যাট হাতে একাই লড়াই করেন মুমিনুল হক।

তবে ১৫৯ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়েছে বাংলাদেশ। ৪১৬ রানের লিড পেয়েছে দক্ষিণ আফ্রিকা।

নাজমুল হোসেন শান্ত ৯, মেহেদী হাসান মিরাজ ১ রান করেন। এছাড়া রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান মুশফিকুর রহিম ও অভিষিক্ত মাহিদুল ইসলাম অঙ্কন।

এরপর ক্রিজে আসা তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান মুমিনুল। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি। মুমিনুলকে ভালো সঙ্গ দেন তাইজুল। ১০৩ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার।

তবে দলীয় ১৫১ রানে ১১২ বলে ৮২ রান আউট হন মুমিনুল। তার বিদায়ের পর দ্রুতই সাজঘরে ফিরে যান তাইজুল। এতে ৪৫ ওভার ২ বলে ১৫৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ৯৫ বলে ৩০ রান করেন তাইজুল। দক্ষিণ আফ্রিকার পক্ষে কাগিসো রাবাদা নিয়েছেন ৫টি উইকেট।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট