1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
সর্বশেষ :
শারীরিক সম্পর্কের বিনিময়ে নারী এমপিদের মন্ত্রিত্ব দেওয়ার অভিযোগ মোদির বিরুদ্ধে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ২১ জনই বাংলাদেশি শার্শা সীমান্তে ১২ ব্যাগ বাগদা-চিংড়ির পোনাসহ বিপুল-পরিমাণ ভারতীয় মালামাল আটক পাইকগাছায় জেলা পরিষদ প্রশাসক বাপ্পীকে ফুলেল শুভেচ্ছায় গণসংবর্ধনা প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার দলীয় কার্যালয়ে তারেক রহমান, নয়াপল্টনে জনসমুদ্র বিপজ্জনক পথে মুনাফালোভীরা গোয়ালঘর থেকে শোয়ার ঘর— সর্বত্রই এখন দাহ্য তেলের অবৈধ স্তূপ ভিয়েতনামে আলু রপ্তানির অনুমতি পেল বাংলাদেশ খাল খনন কর্মসূচি শুরু হয়েছিলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে-বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী পাইকগাছায় জমি বিরোধের অবসান; মালিকের দখল পুনরুদ্ধার

‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’র আর্থিক সহায়তা শুরু

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: জুলাই বিপ্লবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের কাছে আর্থিক সহায়তা দেয়া শুরু করেছে ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’।

শনিবার (২ নভেম্বর) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নগর ভবনে ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ এই শিরোনামে সহায়তা প্রদান কর্মসূচি শুরু হয়।

এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত ৪টি ধাপে প্রতি সপ্তাহে মোট ২০০ জনকে এ সহায়তা পৌঁছে দেওয়া হবে।

এর আগে গতকাল শুক্রবার (১ নভেম্বর) বেলা ১১টায় রাজধানীর শাহবাগে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সদস্য সচিব সারজিস আলম জানান, শনিবার থেকে ২০০ পরিবারের মাঝে আর্থিক সহায়তা কার্যক্রম শুরু হবে। সকাল থেকে বিকেল পর্যন্ত চারটি ভাগে টাকা দেওয়া হবে। প্রতি ভাগে ৫০ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হবে। যেন কেউ এসে বিকেল পর্যন্ত বসে থাকতে না হয়। এজন্য ২০ জনের একটি দল প্রস্তুত রয়েছে।

উল্লেখ্য, ‘শহীদ পরিবারের পাশে বাংলাদেশ’ নামে নতুন কর্মসূচির অধীনে প্রতিটি শহীদ পরিবারকে প্রাথমিকভাবে পাঁচ লাখ টাকা দেওয়া হবে। আর আহতদের দেওয়া হবে এক লাখ টাকা করে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট