রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন

শার্শা সীমান্তে ১২ ব্যাগ বাগদা-চিংড়ির পোনাসহ বিপুল-পরিমাণ ভারতীয় মালামাল আটক

  • প্রকাশিত: শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ১৩০ বার পড়া হয়েছে

বেনাপোল প্রতিনিধি:: যশোরের শার্শা উপজেলার বেনাপোল ও মাসিলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ভারতীয় বাগদা-চিংড়ির পোনাসহ অবৈধ চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি।

শনিবার (২৮ মার্চ ২০২৬) বিকালে যশোর বিজিবি ব্যাটালিয়নের টহলদল সিমান্তের মাসিলা বিওপি এবং বেনাপোলের আমড়াখালী চেকপোষ্টের সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে ভারতীয় ১২ ব্যাগ বাগদা চিংড়ীর পোনা, ৫ টি শাড়ী এবং ১১ টি কসমেটিক্স সামগ্রী আটক করে। আটককৃত মালামালের মূল্য প্রায় ৬ লাখ টাকা।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শার্শার মাসিলা ও বেনাপোল সীমান্তে বিজিবির একটি বিশেষ টহলদল অভিযান পরিচালনা করে ভারতীয় ১২ ব্যাগ বাগদা-চিংড়ির পোনাসহ বিভিন্ন মালামাল আটক করেছে। আটককৃত মাছ ও মালামাল কাস্টমসের আটক শাখায় জমা করা হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের আভিযানিক কার্যক্রম সবসময়ই অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews