1. dailybanglarkhabor2010@gmail.com : দৈনিক বাংলার খবর : দৈনিক বাংলার খবর
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৯ অপরাহ্ন
সর্বশেষ :
বেনাপোলে সাংবাদিকদের সাথে বিএনপির প্রার্থী নুরুজ্জামান লিটনের মতবিনিময় পাইকগাছার চাঁদখালীতে ধানের শীষ প্রতীকের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে মাঠ পর্যায় পরিদর্শনে নৌবাহিনী প্রধান পাইকগাছায় উপজেলা প্রশাসনের বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শন মায়ানমারে পাচারকালে সিমেন্টসহ ১০ পাচারকারী আটক বাগেরহাটে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় বাঁধা, অফিসে তালা ও ভাংচুর জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কোন সংশয় নেই-স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা দাকোপে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবকের আঙ্গল কেটে নেওয়ার অভিযোগ কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন কোস্টগার্ডের ৪০ সদস্য মাওঃ ইলিয়াস কান্ডে দাকোপে জামায়াতের সংবাদ সম্মেলন

বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে-খামেনি

  • প্রকাশিত: শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৮৩ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সতর্ক করে বলেছেন, বর্বরতার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই কঠোর জবাব পাবে।

সম্প্রতি তেহরানসহ ইরানের কয়েকটি প্রদেশের সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে ইসরায়েল। আশঙ্কা করা হচ্ছে, ইরান পাল্টা হামলার প্রস্তুতি নিচ্ছে।

খামেনি বলেন, ইরান ও অন্যান্য প্রতিরোধ আন্দোলনগুলোর সঙ্গে যা করা হচ্ছে, তার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েল অবশ্যই দাঁতভাঙা জবাব পাবে।

খামেনি আরও বলেন, এটা শুধু প্রতিশোধের বিষয় নয়, যুক্তিসংঘত পদক্ষেপ। যা ধর্ম, নীতি, শরীয়া ও আন্তর্জাতিক আইনের সঙ্গে সম্পর্কিত।

এর আগে ইসরায়েলের বিরুদ্ধে ‘প্রতিশোধমূলক হামলার’ প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেন খামেনি। গাজা ও লেবাননে সংঘাতসহ নানা ইস্যুতে ইসরায়েলের ওপর চরম ক্ষুব্ধ ইরান।

টাইমস অব ইসরায়েল বৃহস্পতিবার (৩১ অক্টোবর) জানিয়েছে, ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে হামলা চালাবে না ইরান। তবে অন্য কিছু গণমাধ্যম সূত্রের বরাত দিয়ে বলছে, মার্কিন নির্বাচনের আগেই ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান। -সূত্র: প্রেসটিভি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট