শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
প্রধানমন্ত্রীর প্রেসসচিব দেশে ২ বিষয়ে জাতীয় ঐক্য গড়ে উঠেছে অসুস্থ মেয়েকে দেখে ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় নিহত বাবা নাভারনে সাংবাদিক নজরুলের ওপর সন্ত্রাসী হামলা,হাসপাতালে ভর্তি বাগেরহাট জেলা আইনজীবী সমিতির নির্বাচন দিপু সভাপতি, জালাল সম্পাদক নির্বাচিত টেকনাফে কোস্টগার্ডের অভিযানে ইয়াবাসহ আটক দুই আন্তর্জাতিক বাজারে কমল স্বর্ণের দাম ইরানের হামলায় ৩টি মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমান ধ্বংস ট্রাম্পকে ব্যস্ত রেখেই মার্কিন ঘাঁটিতে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’! ২০২৬ সালের মধ্যে বন্ধ কারখানা চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর ডেভিড ইমনের কাছে মিলল ভারতের আধার কার্ড, নাম ‘আজহার খান’

সব সিটিতে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ হবে-উপদেষ্টা হাসান আরিফ

  • প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৬৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, দেশের সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে।

রোববার (৩ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) নতুন মেয়র ডা. শাহাদাত হোসেনকে শপথবাক্য পাঠ করানো শেষে তিনি এ কথা বলেন।

স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, সব সিটি করপোরেশনে শিগগিরই পূর্ণাঙ্গ প্রশাসক নিয়োগ করা হবে। এছাড়া আইন অনুসারে নির্ধারণ হবে, চট্টগ্রাম সিটির নতুন মেয়রের সময়সীমা।

তিনি আরও বলেন, যে বিপ্লবের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে, সেই বিপ্লবের প্রত্যাশাকে এগিয়ে নিতে হবে চট্টগ্রামের নতুন মেয়রকে।

তিনি বলেন, বৈষম্যহীন সমাজ গড়তে নাগরিকদের প্রত্যাশা পূরণ করতে হবে তাকে। চট্টগ্রামকে একটি গ্রিন সিটিতে উন্নীত করতে হবে।

ডেঙ্গু সংক্রমণ বৃদ্ধিতে উদ্বেগ জানিয়ে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, ডেঙ্গুর বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত দৈনিক বাংলার খবর
Theme Customized By BreakingNews